মাধ্যমিকের ১৯তম সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশ

০৫ অক্টোবর ২০২১, ০৯:১৩ PM
১৯তম সপ্তাহের অ্যাসাইনমেন্ট

১৯তম সপ্তাহের অ্যাসাইনমেন্ট © ফাইল ছবি

মাধ্যমিকের ষষ্ঠ থেকে নবম শ্রেণির ১৯তম সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। অ্যাসাইনমেন্টটি মঙ্গলবার (৫ অক্টোবর) মাউশির ওয়েবসাইটে প্রকাশ করা হয়।

এতে বলা হয়, সব শিক্ষার্থীকে অ্যাসাইনমেন্ট বিতরণ ও জমা নেয়ার ক্ষেত্রে স্বাস্থ্যবিধি সংক্রান্ত বিধি-নিষেধ যথাযথভাবে অনুসরণ করতে হবে।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক সৈয়দ মো. গোলাম ফারুক বলেন, ‘ক্লাস চালু হলেও শিক্ষা কার্যক্রমের সঙ্গে যুক্ত থাকতেই এই অ্যাসাইনমেন্ট কার্যক্রম চলমান রাখা হয়েছে।’

গত ২০ মার্চ থেকে প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে এ মূল্যায়ন কার্যক্রম শুরু হয়। এর আগে ১৮তম সপ্তাহের অ্যাসাইনমেন্ট শিক্ষার্থীদের বিতরণ করা হয়েছে। নিয়মিত ক্লাসের পাশাপাশি শিক্ষার্থীদের পড়াশোনার মধ্যে রাখাই অ্যাসাইনমেন্টের উদ্দেশ্য। এর ভিত্তিতে শিক্ষার্থীদের মূল্যায়নও করা হবে।

১৮তম সপ্তাহের অ্যাসাইনমেন্ট দেখুন এখানে।

ইবিতে শিক্ষক হত্যার বিচার দাবিতে বিক্ষোভ, প্রধান ফটকে তালা
  • ১৫ এপ্রিল ২০২৬
৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগ দেওয়া হবে: প্রধানমন্ত্রী
  • ১৫ এপ্রিল ২০২৬
ঢাবির বাস দুর্ঘটনায় আহত ১১, যে কারণে প্রশাসনকে দায় দিলেন ডা…
  • ১৫ এপ্রিল ২০২৬
উৎসবমুখর পরিবেশে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে পহেলা বৈশাখ উদ…
  • ১৫ এপ্রিল ২০২৬
পুনরায় আলোচনা শুরুর আগে ইরানকে যে ২ শর্ত দিল যুক্তরাষ্ট্র
  • ১৫ এপ্রিল ২০২৬
জায়গা দিলে তার নামে শিক্ষাপ্রতিষ্ঠান করে দেব: শিক্ষামন্ত্রী
  • ১৫ এপ্রিল ২০২৬