নবম শ্রেণির শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন ও বিভাগ পরিবর্তনের সুযোগ

০৩ অক্টোবর ২০২১, ০৮:৪১ PM
ঢাকা শিক্ষা বোর্ড

ঢাকা শিক্ষা বোর্ড © ফাইল ফটো

নবম শ্রেণিতে অনলাইনে রেজিস্ট্রেশন করা শিক্ষার্থীদের (২০২০-২০২১ শিক্ষাবর্ষ) বিভাগ পরিবর্তন, বিষয়, ছবি, অন্যান্য তথ্য সংশোধন ও বাদপড়া শিক্ষার্থীদের অনলাইনে রেজিস্ট্রেশন সম্পন্ন করার সুযোগ দিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড। আগামী ১৭ অক্টোবরের মধ্যে অনলাইনে সংশোধন করতে হবে এবং বাদপড়া শিক্ষার্থীদেরও (নির্ধারিত খাতে সোনালী সেবার মাধ্যমে টাকা জমা দিতে হবে) রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পন্ন করতে হবে।

রবিবার (৩ অক্টোবর) শিক্ষা বোর্ড এ সংক্রান্ত বিজ্ঞপ্তি দিয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বোর্ডের আওতাধীন অনুমোদিত ও স্বীকৃতিপ্রাপ্ত সকল শিক্ষা প্রতিষ্ঠান (মাধ্যমিক স্কুল অ্যান্ড কলেজ) ২০২০-২০২১ শিক্ষাবর্ষে ৯ম শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্যক্রম ইতোপূর্বে শেষ হয়েছে। কোভিড- ১৯ মহামারির কারণে যেসব শিক্ষার্থী রেজিস্ট্রেশন কার্য সম্পন্ন করতে পারেনি বা অন্য কোনও কারণে বাদ পড়েছে এবং বোর্ড পরিবর্তন করে ভর্তি হয়েছে তাদের রেজিস্ট্রেশন, বিষয় ও বিভাগ পরিবর্তন এবং আগে দাখিল করা শিক্ষার্থীদের প্রয়োজনীয় সংশোধন করার সুযোগ দেওয়া হলো।

নির্ধারিত সময়ের পর কোনও অবস্থাতেই সংশোধন এবং বাদপড়া শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন করার সুযোগ দেওয়া হবে না। নির্দিষ্ট সময়ের মধ্যে রেজিস্ট্রেশন, সংশোধন না হলে এর দায়-দায়িত্ব প্রতিষ্ঠান প্রধানকে বহন করতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ২০২১ সালে ৮ম শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থীদের অনলাইনে তথ্য আপলোড, নিবন্ধন এবং আগের নিবন্ধন করা শিক্ষার্থীদের তথ্য সংশোধনের সময়সীমা আগামী ৭ অক্টোবর পর্যন্ত বহাল রয়েছে।

প্রাথমিক শিক্ষকদের ইংরেজির প্রশিক্ষণ দেওয়া হবে কিনা, হুম্মা…
  • ১৫ এপ্রিল ২০২৬
রুয়েটে গাঁজাসহ বহিরাগত যুবক আটক
  • ১৫ এপ্রিল ২০২৬
মুসলমানরা ইসলামের সীমানার মধ্যে ভাষা-সংস্কৃতি ধারণ করবে—এইট…
  • ১৫ এপ্রিল ২০২৬
বরগুনায় ট্রাকচাপায় প্রাণ গেল দুজনের, আহত ৩
  • ১৫ এপ্রিল ২০২৬
পাসপোর্ট র‍্যাঙ্কিংয়ে শীর্ষে সিঙ্গাপুর, উগান্ডার চেয়েও ২৭…
  • ১৫ এপ্রিল ২০২৬
ঢাবির বাস দুর্ঘটনায় আহত শিক্ষার্থীদের দেখতে হাসপাতালে সাদিক…
  • ১৫ এপ্রিল ২০২৬