হাসপাতালের বারান্দা থেকে পড়ে স্কুলশিক্ষার্থীর মৃত্যু

১৩ আগস্ট ২০২১, ০৯:০৪ AM
হাসপাতালের বারান্দা থেকে পড়ে স্কুলশিক্ষার্থীর মৃত্যু

হাসপাতালের বারান্দা থেকে পড়ে স্কুলশিক্ষার্থীর মৃত্যু © টিডিসি ফাইল ফটো

ঢাকার ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের ছয়তলা থেকে পড়ে হাবিবুর রহমান (১৭) নামের এক দশম শ্রেণির ছাত্র মারা গেছে। ডেঙ্গু জ্বরে আক্রান্ত হওয়ায় হাবিবুরকে গত মঙ্গলবার ওই হাসপাতালে ভর্তি করা হয়। হাবিবুর রাজধানীর বনশ্রী উচ্চবিদ্যালয়ের ছাত্র ছিল। বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে। পরিবারের সঙ্গে রাজধানীর মাদারটেক থাকত সে।

হাবিবুরের ভাই সোহাগ বলেন, তিনি রাতে রেস্তোরাঁয় খাবার কিনতে যান। তখন হাবিবুর ওয়ার্ডের বিছানায় শোয়া ছিল। খাবার নিয়ে ওয়ার্ডে ফেরার পরে অন্য রোগীর স্বজনদের হইচই দেখতে পান। এ সময় তিনি ছোট ভাইকে রাস্তার ওপর রক্তাক্ত অবস্থায় দেখতে পান। পরে জানতে পারেন তাঁর ভাই হাসপাতালের বারান্দা থেকে নিচে পড়ে গেছে। অন্যদের সহায়তায় হাবিবুরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সোহাগ বলেন, শারীরিকভাবে দুর্বল থাকায় হাবিবুর মাথা ঘুরে বারান্দা থেকে নিচে পড়ে গেছে বলে ধারণা করা হচ্ছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, হাবিবুরের লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে। ঘটনাটি সূত্রাপুর থানায় জানানো হয়েছে।

খুবি’র কেন্দ্রীয় মাঠে ইফতারের আবহে সম্প্রীতির মিলনমেলা
  • ০৫ মার্চ ২০২৬
পরিবারের পাশে থেকে প্রশাসন বাচ্চাদের অভিভাবকের দায়িত্ব পালন…
  • ০৫ মার্চ ২০২৬
কুবিতে কিউসিএসসি'র ক্যালিগ্রাফি প্রতিযোগিতায় প্রথম হয়েছে জে…
  • ০৫ মার্চ ২০২৬
মাস্টার্স (প্রফেশনাল) ভর্তি আবেদনের সময়সীমা বৃদ্ধি
  • ০৫ মার্চ ২০২৬
রুয়েটে গবেষণা খাতে বাজেট বৃদ্ধি, সর্বোচ্চ ১৫ লাখ
  • ০৫ মার্চ ২০২৬
স্বাধীনতা পদক পাচ্ছেন জাফরুল্লাহ চৌধুরী ও তাঁর গণস্বাস্থ্য …
  • ০৫ মার্চ ২০২৬