পাবনায় খালে গোসল করতে গিয়ে স্কুল শিক্ষার্থীর মৃত্যু

১১ আগস্ট ২০২১, ১১:৪৪ PM
পাবনায় খালে গোসল করতে গিয়ে স্কুল শিক্ষার্থীর মৃত্যু

পাবনায় খালে গোসল করতে গিয়ে স্কুল শিক্ষার্থীর মৃত্যু © সংগৃহীত

খালের পানিতে গোসল করতে নেমে পাবনার আমিনপুরে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। বুধবার বিকালে সাগরকান্দি ইউনিয়নের খলিলপুর চক কুমুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে। জানা যায়, ওই ছাত্রের নাম মো. ওমর আলী (১৪)। সে একই গ্রামের ব্যবসায়ী শরিফ শেখের ছেলে ও পাবনা আরএম একাডেমির অষ্টম শ্রেণির শিক্ষার্থী।

মৃতের চাচা গোলাম রব্বানী লিটন জানান, পাবনা শহর থেকে গত কয়েকদিন আগে মা-বাবার সঙ্গে গ্রামের বাড়ি খলিলপুর চক কুমুরিয়ায় বেড়াতে আসে ওমর আলী। বুধবার বিকাল সাড়ে ৫টার দিকে ভাইবোনদের সঙ্গে স্থানীয় একটি খালে গোসল করতে যায় সে। সাঁতার না জানায় এক পর্যায়ে সে গভীর পানিতে ডুবে যায়। এ সময় স্থানীয় লোকজন ওমর আলীকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গণভোট-গুম কমিশনসহ বিভিন্ন অধ্যাদেশ বাতিলের প্রস্তাবের জকসুর…
  • ০৯ এপ্রিল ২০২৬
বিসিবির সংবিধানে এডহক কমিটি বলতে কিছুই নাই: আসিফ মাহমুদ
  • ০৯ এপ্রিল ২০২৬
সংসদে মানবাধিকার কমিশন ও গুম অধ্যাদেশ পাসের আহ্বান
  • ০৯ এপ্রিল ২০২৬
দিল্লির বৈঠকে শেখ হাসিনা-কামালকে ফেরত চাইল ঢাকা
  • ০৯ এপ্রিল ২০২৬
প্রিমিয়ার লিগ আয়োজন নিয়ে যা বললেন তামিম ইকবাল
  • ০৯ এপ্রিল ২০২৬
নরসিংদীতে শিবিরের দুই দিনব্যাপী ‘প্রকাশনা উৎসব’
  • ০৮ এপ্রিল ২০২৬
close