বরগুনায় পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

০৭ আগস্ট ২০২১, ০৮:৪৫ AM
বরগুনায় পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

বরগুনায় পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু © সংগৃহীত

বরগুনার তালতলী উপজেলার কাজির খাল গ্রামে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে মারা গেছে। নিহত শিক্ষার্থীর নাম ইফামনি। সে স্থানীয় ডিডিএস মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী।

জানা গেছে, গোসল করার সময় ডুব দিয়ে অনেক সময় ধরে আর না উঠায় সেখানে দাঁড়িয়ে থাকা ইফামনির চাচাতো ভাই মেহেদী হাসান বাড়ির লোকজনকে খবর দেয়। ইফার দাদা হোসেন হাওলাদার এসে পুকুরে নেমে ঘাটলার কাছ থেকে তাকে উদ্ধার করে তালতলী হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক শিক্ষার্থী ইফামনিকে মৃত্যু ঘোষণা করেন।

তালতলী হাসপাতালের চিকিৎসক মো. শাহাদাত হোসেন বলেন, হাসপাতালে আনার পূর্বেই ওই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

তালতলী থানার পরিদর্শক (ওসি) মো. কামরুজ্জামান বলেন, শুনেছি এক শিক্ষার্থী পানিতে ডুবে মারা গেছে। আমরা খোঁজখবর নিচ্ছি।

বৃহস্পতিবার ওয়াশিংটনে সরাসরি বৈঠকে বসছে ইসরায়েল ও লেবানন
  • ২০ এপ্রিল ২০২৬
ন্যায় বিচার প্রাপ্তিতে ‘ই-বেইল বন্ড’ মাইল ফলক হিসেবে কাজ কর…
  • ২০ এপ্রিল ২০২৬
মার্কা কাহিনী
  • ২০ এপ্রিল ২০২৬
সংরক্ষিত আসনে চূড়ান্ত ১৩ নারীর নাম ঘোষণা করল জামায়াত
  • ২০ এপ্রিল ২০২৬
জ্বালানি তেলের সংকট ‘সংসদের ভেতরে নাই, সংকটটা বাইরে’
  • ২০ এপ্রিল ২০২৬
বিসিএসে দাপট দেখাচ্ছেন ২৪-২৬ বয়সধারীরা, ত্রিশোর্ধ্ব মাত্র ৫%
  • ২০ এপ্রিল ২০২৬