এসএসসি পরীক্ষার্থীদের সংশোধিত অ্যাসাইনমেন্ট প্রকাশ

০২ আগস্ট ২০২১, ০৮:১৫ AM
এসএসসি পরীক্ষার্থীদের সংশোধিত অ্যাসাইনমেন্ট প্রকাশ

এসএসসি পরীক্ষার্থীদের সংশোধিত অ্যাসাইনমেন্ট প্রকাশ © ফাইল ছবি

চলতি বছরের এসএসসি পরীক্ষার্থীদের সাতটি বিষয়ের অ্যাসাইনমেন্ট সংশোধন করা হয়েছে। এর মধ্যে চারটি অ্যাসাইনমেন্টের শিরোনাম সংশোধন হয়েছে। দুটি বিষয়ের অ্যাসাইনমেন্টে কিছু অংশ নতুন করে যুক্ত হয়েছে। একই সঙ্গে ‘পৌরনীতি’ ও ‘নাগরিকতা’ বিষয়ের প্রথম অধ্যায়ের অ্যাসাইনমেন্ট পরিবর্তন হয়েছে।

রবিবার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) পরিচালক মোহাম্মদ বেলাল হোসাইন স্বাক্ষরিত এক আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়।

আদেশে বলা হয়, গত ১৮ জুলাই প্রথম পর্যায়ে তিন সপ্তাহের ছয়টি অ্যাসাইনমেন্ট প্রকাশ করে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর। কিন্তু জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড থেকে অ্যাসাইনমেন্ট সংশোধন করা হয়েছে।

পড়ুন: ২০২১ সালের এসএসসি-এইচএসসি পরীক্ষা নিয়ে নতুন সিদ্ধান্ত

আদেশে পদার্থবিজ্ঞান প্রথম অধ্যায়ের অ্যাসাইনমেন্টের শিরোনাম সংশোধন করে করা হয়েছে ‘সরল যন্ত্র ও তার ব্যবহার’। পদার্থবিজ্ঞান দ্বিতীয় অধ্যায়ের অ্যাসাইনমেন্টের শিরোনাম পরিবর্তন করে করা হয়েছে ‘গতি ও এর রাশিমালা’।

হিসাববিজ্ঞান ষষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্টের শিরোনাম পরিবর্তন করে করা হয়েছে ‘সাধারণ জাবেদার ধারণা ও গুরুত্ব’। উচ্চতর গণিতের একাদশ অধ্যায়ের অ্যাসাইনমেন্টের শিরোনাম বদলে করা হয়েছে ‘স্থানাঙ্ক জ্যামিতির মাধ্যমে বহুভুজ সংক্রান্ত সমস্যা সমাধান’।

রসায়ন তৃতীয় অধ্যায়ের অ্যাসাইনমেন্ট কলামের শুরুতে ‘বিভিন্ন (চারটি) মৌলের নিউট্রন সংখ্যা, বোর মডেল অনুসারে পরমাণুর গঠনের চিত্র, শক্তিস্তরে ইলেক্ট্রন বিন্যাস এবং উপশক্তিস্তরে (অরবিটালসমূহে) ইলেক্ট্রন বিন্যাস’ অংশটি যুক্ত হয়েছে।

রসায়ন চতুর্থ অধ্যায়ের অ্যাসাইনমেন্টের শুরুর ‘মৌলের ইলেক্ট্রন বিন্যাসের আলোকে পর্যায় সরণিতে অবস্থান, তুলনামূলক আয়নীকরণ এবং মৌল সংশ্লিষ্ট গ্রুপ বা শ্রেণি বৈশিষ্ট্য’ অংশটি যুক্ত করা হয়েছে। এছাড়া পৌরনীতি ও নাগরিকতা বিষয়ের প্রথম অধ্যায়ের অ্যাসাইনমেন্ট সম্পূর্ণ পরিবর্তন করা হয়েছে।

সংসদীয় গণতন্ত্রে ফেরার পর প্রথমবার একসঙ্গে ঈদ জামাতে অংশ নে…
  • ১৯ মার্চ ২০২৬
শেকড় ছেড়ে যারা ক্যাম্পাসে, তাদের জন্য উপাচার্যের ঈদের নিমন্…
  • ১৯ মার্চ ২০২৬
ঈদকে ঝামেলামুক্ত করতে আগে থেকেই গুছিয়ে নিন যেসব কাজ
  • ১৯ মার্চ ২০২৬
বিএনপিপন্থীদের ঢোকাতে আগের তালিকা থেকে আউট ২৩ ডাক্তার-নার্স…
  • ১৯ মার্চ ২০২৬
চট্টগ্রামের যেসব এলাকায় ঈদ শুক্রবার
  • ১৯ মার্চ ২০২৬
স্কুলের নামে ভুয়া পেজ খুলে ছাত্রীর ভিডিও প্রকাশের পর মরদেহ …
  • ১৯ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence