২০২১ সালের এসএসসি-এইচএসসি পরীক্ষা নিয়ে নতুন সিদ্ধান্ত

২৬ জুলাই ২০২১, ০৬:১৮ PM
 এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থী

এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থী © ফাইল ছবি

চলতি বছরের এসএসসি ও এইচএসসি বা সমমান পরীক্ষা শুধু গ্রুপভিত্তিক (বিজ্ঞান, মানবিক ও বাণিজ্যসহ অন্যান্য গ্রুপ) ৩টি নৈর্বাচনিক বিষয়ে সময় ও নম্বর কমিয়ে স্বাস্থ্যবিধি মেনে নেওয়া হবে। এছাড়াও এবার নেওয়া হবে না আবশ্যিক ও চতুর্থ বিষয়ের পরীক্ষা। শুধু সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে আবশ্যিক বিষয় এবং চতুর্থ বিষয়ের নম্বর দিয়ে ফলাফলে যোগ করা হবে।

আজ সোমবার (২৬ জুলাই) ঢাকা  মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস এম আমিরুল ইসলাম স্বাক্ষরিত এসএসসি বা সমমান ও এইচএসসি বা সমমান পরীক্ষা -২০২১ এর চতুর্থ বিষয় সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, চলতি বছরের এসএসসি বা সমমান ও এইচএসসি বা সমমান পরীক্ষা শুধু গ্রুপভিত্তিক ৩টি নৈর্বাচনিক বিষয়ে পরীক্ষার সময় ও পরীক্ষার নম্বর কমিয়ে স্বাস্থ্য বিধিমেনে পরীক্ষা গ্রহণ করা হবে। বিশ্বব্যাপী কোভিড-১৯ জনিত অতিমারীর কারণে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। আবশ্যিক বিষয় ও ৪র্থ বিষয়ে কোন পরীক্ষা নেওয়া হবে না।  

এতে আরো উল্লেখ করা হয়েছে, জেএসসি বা সমমান ও এসএসসি বা সমমান পরীক্ষার নম্বরের ভিত্তিতে ৪র্থ বিষয়ের নম্বর সাবজেক্ট ম্যাপিং-এর মাধ্যমে এসএসসি বা সমমান ও এইচএসসি বা সমমান পরীক্ষা-২০২১ এর ফলাফলে নম্বর দেয়া হবে। এক্ষেত্রে উচ্চ শিক্ষায় ভর্তিতে কোনো রকমের নেতিবাচক প্রভাব পড়বে না। এ মুহূর্তে শিক্ষার্থীর রেজিষ্ট্রেশন কার্ডে ৪র্থ বিষয় পরিবর্তন বা সংশোধনের সুযোগ নেই।

এর আগে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ভার্চুয়াল প্রেস ব্রিফিংয়ে জানিয়েছিলেন, আবশ্যিক বিষয় পরীক্ষা নেওয়া হবে না।  গ্রুপভিত্তিক তিনটি নৈর্বাচনিক বিষয়ে সময় ও নম্বর কমিয়ে পরীক্ষা নেওয়া হবে।  

ঝালকাঠিতে অর্ধশত পরিবারের ঈদ কাল
  • ১৯ মার্চ ২০২৬
ঈদের ছুটিতে বাড়িতে এসে পানিতে ডুবে প্রাণ গেল শিশু ফাতেমার
  • ১৯ মার্চ ২০২৬
ভারতের কারাবাসে মৃত্যু, ৩৮ দিন পর দেশে ফিরল খাইরুজ্জামালের …
  • ১৯ মার্চ ২০২৬
২০% দলীয় বরাদ্দের পর দুস্থদের চালেও বিএনপি নেতার থাবা, কান্…
  • ১৯ মার্চ ২০২৬
হেলিকপ্টারে নববধূ নিয়ে এলেন সহকারী অ্যাটর্নি জেনারেল
  • ১৯ মার্চ ২০২৬
ভোলার ১৪ গ্রামে ঈদ শুক্রবার, ৩ হাজার পরিবারে প্রস্তুতির আমেজ
  • ১৯ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence