উপবৃত্তির তথ্য জমা দেয়ার সময়সীমা বৃদ্ধি

২৬ এপ্রিল ২০২১, ০৮:৩৩ AM

© ফাইল ছবি

২০২০-২১ শিক্ষাবর্ষে ৬ষ্ঠ শ্রেনি থেকে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের উপবৃত্তির তথ্য জমা দেয়ার সময়সীমা বৃদ্ধি করা হয়েছে। বৃত্তিপ্রার্থী শিক্ষার্থীরা আগামী ৩০ এপ্রিল পর্যন্ত তথ্য জমা দেয়ার সুযোগ পাবেন।

রবিবার সমন্বিত উপবৃত্তি কর্মসূচির স্কিম পরিচালক শরীফ মোর্তজা মামুন সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট সকলকে অবহিতকরণের জন্য অনুরোধ করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশের যে সকল শিক্ষাপ্রতিষ্ঠান এখনো পর্যন্ত সমন্বিত উপবৃত্তির কর্মসূচির সফট্ওয়ারে ৬ষ্ঠ ও ১১ শ্রেণির শিক্ষার্থীদের তথ্য এন্ট্রি করেননি তারা আগামী ৩০ এপ্রিল পর্যন্ত এন্ট্রি করতে পারবেন।

এর আগে উপবৃত্তির জন্য ২৭ এপ্রিল পর্যন্ত তথ্য জমা দেয়ার সুযোগ ছিল শিক্ষার্থীদের। সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে এটির সময়সীমা বৃদ্ধি করা হয়েছে।

এপ্রিলের শেষ সপ্তাহে চালু হচ্ছে ঢাকা-গোপালগঞ্জ ট্রেন: এমপি …
  • ১২ এপ্রিল ২০২৬
হঠাৎ অসুস্থ হয়ে পড়া ত্রাণমন্ত্রীর শারীরিক অবস্থা জানালেন এক…
  • ১২ এপ্রিল ২০২৬
নেত্রকোনায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
  • ১২ এপ্রিল ২০২৬
আজ থেকে ফুয়েল পাসে তেল মিলবে ৭ ফিলিং স্টেশনে
  • ১২ এপ্রিল ২০২৬
ঢাকার বাতাস আজ সংবেদনশীল গোষ্ঠীর জন্য ‘অস্বাস্থ্যকর’
  • ১২ এপ্রিল ২০২৬
এক বৈঠকেই চুক্তির প্রত্যাশা কেউ করেনি: ইরানি পররাষ্ট্র মন্ত…
  • ১২ এপ্রিল ২০২৬
close