মাধ্যমিক শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট কার্যক্রম স্থগিত

২৩ এপ্রিল ২০২১, ০৪:২০ PM

© ফাইল ছবি

করোনাভাইরাসের মধ্যে মাধ্যমিক (৬ষ্ঠ-৯ম) শিক্ষার্থীদের চলমান অ্যাসাইনমেন্ট কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এ কার্যক্রম বন্ধ থাকবে বলে জানিয়েছে শিক্ষা অধিদপ্তর।

আজ শুক্রবার বিষয়টি জানিয়ে আদেশ জারি করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। এর আগে ১১ এপ্রিল পর্যন্ত অ্যাসাইনমেন্ট কার্যক্রম স্থগিত করা হয়েছিল।

অধিদপ্তর আদেশে বলা হয়েছে, দেশে করোনাভাইরাস মহামারীর বিদ্যমান পরিস্থিতির পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ষষ্ঠ থেকে নবম শ্রেণির শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট প্রদান কার্যক্রম স্থগিত করা হলো।

দেশে করোনাভাইরাসের ঊর্ধ্বমুখী সংক্রমণ রোধে ২৮ এপ্রিল পর্যন্ত সারাদেশে লকডাউন ঘোষণা করা হয়েছে। এমন পরিস্থিতিতে মাধ্যমিকের শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট কার্যক্রম স্থগিত করলো শিক্ষা অধিদপ্তর।

এরআগে, গত ২০ মার্চ থেকে ২০২১ শিক্ষাবর্ষে ষষ্ঠ থেকে নবম শ্রেণির শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট কার্যক্রম শুরু হয়। ইতোমধ্যে দুই সপ্তাহের অ্যাসাইনমেন্ট শিক্ষার্থীদের বিতরণ করা হয়েছে।

বাকৃবিতে বিড়ালপ্রেমীদের মিলনমেলা ও ‘ক্যাট শো’
  • ১১ এপ্রিল ২০২৬
‘পীর’ হত্যার প্রতিবাদে ঢাবিতে বাম জোটের বিক্ষোভ
  • ১১ এপ্রিল ২০২৬
নারী গার্মেন্টস কর্মীদের নিয়ে স্বাস্থ্য সচেতনতা সেমিনার ও স…
  • ১১ এপ্রিল ২০২৬
এনসিপিতে যোগ দেওয়ার গুঞ্জন, ফেসবুক পোস্টে যা বললেন রুমিন ফা…
  • ১১ এপ্রিল ২০২৬
‘জনতার নির্বাচিত সরকার— মব সামলান’ স্ট্যাটাসের পর সমালোচনা,…
  • ১১ এপ্রিল ২০২৬
নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু
  • ১১ এপ্রিল ২০২৬
close