প্রথম তালিকায় স্থান পাওয়া শিক্ষার্থীদের ভর্তির শেষ দিন আজ

২০ জানুয়ারি ২০২১, ০২:১৬ PM
লোগো

লোগো

দেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে লটারির মাধ্যমে নির্বাচিত প্রথম তালিকায় স্থান পাওয়া শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম শেষ হচ্ছে বুধবার বিকেল পাঁচটায়। এ সময়ের মধ্যে যারা ভর্তি হবে না, পরে তাদের জন্য আর সুযোগ থাকছে না।

জানা গেছে, ১৯ জানুয়ারি পর্যন্ত প্রথম তালিকার প্রায় ৮২ শতাংশ শিক্ষার্থী ভর্তি হয়েছে। বুধবার শেষ দিন বাকি শিক্ষার্থীদের মধ্যে বেশিরভাগই ভর্তি হবেন বলে আশা প্রকাশ করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের উপপরিচালক মো. জালাল উদ্দিন (মাধ্যমিক) বলেন, প্রথম ধাপে ভর্তির জন্য আমরা যথেষ্ট সময় দিয়েছি। বৃহস্পতিবার থেকে অপেক্ষমাণ তালিকার শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম শুরু হয়ে যাবে। তাই আজকের মধ্যে যারা ভর্তি হবে না পরে তাদের আর সুযোগ থাকছে না।

এর আগে গত ১৪ জানুয়ারি সরকারি মাধ্যমিক স্কুল লটারির মাধ্যমে নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তি আগামী ২০ জানুয়ারির মধ্যে শেষ করার নির্দেশ দেয় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। সে সাথে কোটা ও অন্যান্য সব কাগজ যাচাই করে অপেক্ষমাণ তালিকায় থাকা শিক্ষার্থীদের ভর্তিও শেষ করতে হবে ২১ থেকে ২৫ জানুয়ারির মধ্যে।

স্ত্রী-কন্যাকে নিয়ে বেইলি রোডে নাটক দেখছেন প্রধানমন্ত্রী
  • ১১ এপ্রিল ২০২৬
প্রো-ভিসি ছাড়াই চলছে যে ৯৬ বেসরকারি বিশ্ববিদ্যালয়
  • ১১ এপ্রিল ২০২৬
মানবিক ডাক্তার অধ্যাপক কামরুলের পাশে জামায়াত আমির
  • ১১ এপ্রিল ২০২৬
কিংবদন্তিদের বিশ্বকাপে যোগ দিচ্ছে ‘বাংলাদেশ চ্যাম্পিয়ন্স’, …
  • ১১ এপ্রিল ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় ডাকাত ধরতে ধানক্ষেতে নেমে কাদা মেখে একাকার …
  • ১১ এপ্রিল ২০২৬
রাতেই ৬০ কি.মি. বেগে ঝড় হতে পারে যেসব অঞ্চলে
  • ১১ এপ্রিল ২০২৬
close