২০ জানুয়ারির মধ্যে সরকারি মাধ্যমিকে ভর্তি

১৫ জানুয়ারি ২০২১, ০৫:০৮ PM
লোগো

লোগো

আগামী রবিবার (১৭ জানুয়ারি) থেকে সারাদেশে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি শুরু হবে। এ কার্যক্রম আগামী ২০ জানুয়ারির মধ্যে শেষ করতে হবে। ডিজিটাল লটারির মাধ্যমে নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তির বিষয়ে বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) নির্দেশনা দিয়েছে মাধ‌্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।

এতে বলা হয়েছে, ডিজিটাল লটারিতে নির্বাচিত শিক্ষার্থীদের মূল জন্মনিবন্ধন সনদ, প্রযোজ‌্য ক্ষেত্রে মুক্তিযোদ্ধার সনদ, বিশেষ চাহিদাসম্পন্ন কোটার সনদ, শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারী ও সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের সন্তানদের জন্য সংরক্ষিত কোটার সনদসহ অন্য কাগজপত্র যাচাই করে ভর্তি কার্যক্রম ২০ জানুয়ারির মধ্যে শেষ করতে হবে।

পরে ২১ থেকে ২৫ জানুয়ারির মধ্যে অপেক্ষমান তালিকা থেকে ভর্তি করতে হবে। এর আগে ৩৯০টি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে প্রথমবারের মতো ডিজিটাল লটারির মাধ্যমে শিক্ষার্থী নির্বাচন করা হয়।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পরিচালক (মাধ্যমিক) অধ্যাপক মো. বেলাল হোসাইন বলেন, অনেক স্কুলে ভর্তি শুরু হয়েছে। তবে আনুষ্ঠানিকভাবে আগামী রবিবার থেকে দেশের ৩৯০টি বিদ্যালয়ে দুই ভাগে শিক্ষার্থী ভর্তি কার্যক্রম শুরু হবে।

স্ত্রী-কন্যাকে নিয়ে বেইলি রোডে নাটক দেখছেন প্রধানমন্ত্রী
  • ১১ এপ্রিল ২০২৬
প্রো-ভিসি ছাড়াই চলছে যে ৯৬ বেসরকারি বিশ্ববিদ্যালয়
  • ১১ এপ্রিল ২০২৬
মানবিক ডাক্তার অধ্যাপক কামরুলের পাশে জামায়াত আমির
  • ১১ এপ্রিল ২০২৬
কিংবদন্তিদের বিশ্বকাপে যোগ দিচ্ছে ‘বাংলাদেশ চ্যাম্পিয়ন্স’, …
  • ১১ এপ্রিল ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় ডাকাত ধরতে ধানক্ষেতে নেমে কাদা মেখে একাকার …
  • ১১ এপ্রিল ২০২৬
রাতেই ৬০ কি.মি. বেগে ঝড় হতে পারে যেসব অঞ্চলে
  • ১১ এপ্রিল ২০২৬
close