পাঠ বিরতি থাকলেও জেএসসির বৃত্তি পাবে শিক্ষার্থীরা

৩০ ডিসেম্বর ২০২০, ০৫:৩৩ PM
জেএসসি পরীক্ষার্থীরা

জেএসসি পরীক্ষার্থীরা © ফাইল ছবি

চলমান করোনা পরিস্থিতির কারণে দীর্ঘ দিন পাঠ বিরতি থাকলেও শিক্ষার্থীরা জেএসসি বা জেডিসি পরীক্ষার ফলের ভিত্তিতে বৃত্তি পাবেন। তবে এ জন্য শিক্ষা অধিদপ্তর বা মাদরাসা শিক্ষা অধিদপ্তরের অনুমোদন লাগবে। অধিদপ্তরের অনুমোদন পেলে শিক্ষার্থীরা বকেয়া বৃত্তির টাকা পাবেন। যদিও এতদিন পাঠ বিরতি থাকলে শিক্ষার্থীদের বৃত্তি দেয়া হতো না।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে বিষয়টি জানিয়ে আদেশ জারি করা হয়েছে। আদেশটি আজ বুধবার (২৯ ডিসেম্বর) প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর।

মন্ত্রণালয়ের আদেশে বলা হয়েছে, বিলম্ব ভর্তি, প্রতিষ্ঠান পরিবর্তন, বিষয় পরিবর্তন এবং অসুস্থতার কারণে সর্বোচ্চ এক বছর পাঠ বিরতি থাকলে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর ও মাদরাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের অনুমোদনক্রমে জেএসসি ও জেডিসি পরীক্ষার তামাদি বকেয়া বৃত্তি প্রদান করা যাবে।

গত ১০ ডিসেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের জারি করা আদেশটি শিক্ষা বোর্ডগুলোর চেয়ারম্যান, মাঠ পর্যায়ের শিক্ষা কর্মকর্তা ও শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের অগ্রায়ণ করেছে শিক্ষা অধিদপ্তর।

সদরঘাটে লঞ্চ সংঘর্ষ: ৬ সদস্যের তদন্ত কমিটি গঠন
  • ১৯ মার্চ ২০২৬
দেশের প্রেক্ষাপটে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কেমন হওয়া উচিত?
  • ১৯ মার্চ ২০২৬
ঈদযাত্রায় হতাহতের ঘটনায় শোক ও উদ্বেগ জামায়াত ইসলামীর
  • ১৯ মার্চ ২০২৬
রাজধানীতে ১,৭৭১ ঈদ জামাত, জাতীয় ঈদগাহে বহু স্তরের নিরাপত্তা
  • ১৯ মার্চ ২০২৬
আপন ভাই ও বোনকে জাকাত দেওয়া যাবে কী?
  • ১৯ মার্চ ২০২৬
৭ মুসল্লি নিয়ে ঈদের নামাজ আদায়, এলাকায় চাঞ্চল্য
  • ১৯ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence