এসএসসি পরীক্ষা বাতিলের দাবিতে রাস্তায় শিক্ষার্থীরা

০৫ নভেম্বর ২০২০, ০৬:১৭ PM
এসএসসি পরীক্ষা বাতিলের দাবিতে রাজপথে শিক্ষার্থীরা

এসএসসি পরীক্ষা বাতিলের দাবিতে রাজপথে শিক্ষার্থীরা © টিডিসি ফটো

করোনাভাইরাসের মধ্যে ২০২১ সালের এসএসসি ও দাখিল পরীক্ষা বাতিলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে শিক্ষার্থী। ‘করোনার মধ্যে এসএসসি ও দাখিল পরীক্ষা নয়’ ব্যানারে আজ বৃহস্পতিবার দেশের একাধিক জেলায় পরীক্ষা বাতিলের দাবিতে এ কর্মসূচি পালিত হয়েছে।

আন্দোলরত শিক্ষার্থীদের পক্ষ থেকে জানানো হয়েছে, আমাদের জন্যেও অটোপাসের সিদ্ধান্ত দেয়া হোক। কারণ আমরা শুধুমাত্র ক্লাস ৯-এ ক্লাস করার সুযোগ পেয়েছি। তারপর ক্লাস ১০-এর প্রথম দিকেই করোনার জন্য শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়। এর মাধ্যমে আমাদের পড়ালেখায় খারাপ প্রভাব পড়েছে।

শিক্ষার্থীরা বলেন, এই পরিস্থিতিতে আমাদের পড়ালেখা চালিয়ে যাওয়া কঠিন হয়ে পড়েছে। এছাড়াও অনলাইন ক্লাস থেকে অর্ধেকের বেশি শিক্ষার্থীই বঞ্চিত ছিল। এর জন্য আমাদের পাঠদান অসম্পূর্ণ থেকে যায়। তাছাড়া সামনে শীতে করোনার প্রকোপ বৃদ্ধির আশঙ্কা রয়েছে। সবমিলিয়ে আমরা পরীক্ষার জন্য আমরা প্রস্তুতি নিতে পারিনি।

এসএসসি পরীক্ষা বাতিলের দাবিতে হবিগঞ্জে মানববন্ধন

এসএসসি ও দাখিল পরীক্ষা বাতিলের দাবিতে হবিগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২টায় হবিগঞ্জ নগরীর টাউন হল রোড এলাকায় এসএসসি পরীক্ষার্থী শিক্ষার্থীদের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে রাসেল খান নামে এক শিক্ষার্থী বলেন, আমরাও এইচএসসি শিক্ষার্থীদের মতো অটো প্রমোশন চাই। কারণ আমাদেরও দীর্ঘ ৭-৮ পড়ালেখা হয়নি। তাও বলতেছে এসএসসি পরিক্ষা হবে। এটা কি করে সম্বব?

রাসেল বলেন, ৩ মাসের পড়া দিয়ে কীভাবে পরিক্ষা দেবো আমরা? আমাদের তেমন প্রস্তুতিও নেই। এইচএসসি পরীক্ষার্থীদের প্রস্তুতি ছিলো; তাদেরও পরীক্ষা হয়নি। তাদের অটো প্রমোশন দেওয়া হয়েছে। তাহলে আমাদের কেন অটো প্রমোশন দেওয়া হবেনা? আমাদের দাবি একটাই, সকল এসএসসি পরীক্ষার্থীদের অটো প্রমোশন চাই।

এসএসসি পরীক্ষা বাতিলের দাবিতে কিশোরগঞ্জে মানববন্ধন

একই দাবিতে কিশোরগঞ্জেও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। মো. মাহমুদুল হাসান রুমন নামে এক শিক্ষার্থী বলেন, আলহামদুলিল্লাহ। সীমিত পরিসরে কিশোরগঞ্জ জেলায় আমরা মানববন্ধন করেছি। এতে আমরা মাননীয় শিক্ষামন্ত্রীর দৃষ্টি আকর্ষন করেছি।

মাহমুদ বলেন, বিগত মার্চ মাস থেকে আমাদের স্কুল বন্ধ থাকায় আমারা তেমনভাবে ঠিকমতো পড়াশোনা করতে পারিনি। আর অনলাইন ক্লাস সে তো অনেকের কাছে সোনার হরিণ। আমরা বিগত ৭ মাস থেকে ঠিকমতো সিলেবাসটাও কমপ্লিট করতে পারিনি। তার অন্যতম কারণ স্কুলের পাশাপাশি সকল প্রাইভেট ক্লাস বন্ধ রয়েছে। আমরা অটো প্রমোশন চাই।

এদিকে এসএসসি ও দাখিল পরীক্ষা বাতিলের দাবিতে ফের দেশব্যাপী কর্মসূচি ঘোষণা করেছেন শিক্ষার্থীরা। আগামী ১৩ নভেম্বর (শুক্রবার) সারাদেশে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালিত হবে। মো. মাহাদী হাসান নামে এক শিক্ষার্থী কর্মসূচির বিষয়টি নিশ্চিত করে বলেন, করোনার মধ্যে এসএসসি ও দাখিল পরীক্ষা বাতিলের দাবিতে এ কর্মসূচি আহবান করা হয়েছে। এটি দেশব্যাপী একযোগে পালিত হবে।

ঈদের রাতেই সড়কে প্রাণ ঝরল ১৯ জনের
  • ২২ মার্চ ২০২৬
আমি এই কাজ করিনি—হাদি হত্যা প্রসঙ্গে ফয়সাল
  • ২২ মার্চ ২০২৬
বরগুনায় ‘সাই-ম্যাজিক কার্নিভাল’ উদ্বোধন করলেন চিফ হুইপ মনি
  • ২২ মার্চ ২০২৬
আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে কম বয়সে সেঞ্চুরির বিশ্বরেকর্ড
  • ২২ মার্চ ২০২৬
কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষে ৩ শিশুসহ নিহত ১২ জনের পরিচয় জান…
  • ২২ মার্চ ২০২৬
কুমিল্লায় হতাহতদের পরিবারকে এক লাখ টাকা দেবে সরকার: রেল প্র…
  • ২২ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence