শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা আত্মসাতের ঘটনায় কুমিল্লার মেঘনা উপজেলার চন্দনপুর মনির আহম্মদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মালেক আখন্দকে বরখাস্ত করেছে বিদ্যালয় পরিচালনা কমিটি।
এ ঘটনার আগে উপবৃত্তির টাকা আত্মসাতের বিষয়ে সরেজমিনে তদন্ত করে সত্যতা পায় কমিটি।
এ ব্যাপারে উপজেলা শিক্ষা অফিসার (মাধ্যমিক) নূরুল আমিনকে তদন্ত রিপোর্ট দেয়া হয়েছে। সেই প্রেক্ষিতে রোববার অভিযুক্ত প্রধান শিক্ষককে সাময়িকভাবে বরখাস্ত করা হয়।
জানা গেছে, ক্ষমতার অপব্যবহার, সহকারী শিক্ষকদের সঙ্গে র্দুব্যবহার, উপবৃত্তি পাওয়া শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্তি বেতন ও ফি আদায়, বেতন দিতে না পারায় ভুক্তভোগী শিক্ষার্থীদের পরীক্ষা দিতে না দেয়াসহ নানা অপকর্মের অভিযোগ রয়েছে ওই শিক্ষকের বিরুদ্ধে।