সংসদ টিভিতে মাধ্যমিকের ক্লাসের সময় পরিবর্তন, নতুন রুটিন

১১ এপ্রিল ২০২০, ০৮:৪৪ PM

© ফাইল ফটো

সংসদ টেলিভিশনে মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের পাঠদান সম্প্রচারের সময় পরিবর্তন করা হয়েছে। আগামীকাল রবিবার থেকে সকাল ৯টার পরিবর্তে বেলা ১১টা থেকে ক্লাস সম্প্রচার করা হবে। মাউশির পরিচালক (প্রশিক্ষণ) অধ্যাপক প্রবীর কুমার ভট্টাচার্য স্বাক্ষরিত রুটিনে এ তথ্য জানা গেছে।

শনিবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি) থেকে নতুন ক্লাস রুটিন প্রকাশ করা হয়েছে। নতুন রুটিন দেখুন এখানে

মাউশির নতুন রুটিনে দেখা গেছে, রবিবার (১২ এপ্রিল) থেকে ১৬ এপ্রিল পর্যন্ত বেলা ১১টা থেকে ক্লাস শুরু হবে। প্রতিদিন ষষ্ঠ থেকে দশম শ্রেণির দুটি করে ১০টি ক্লাস সম্প্রচার করা হবে। প্রতিটি ক্লাস ২০ মিনিট করে সম্প্রচার করা হবে।

গত ২৯ মার্চ থেকে সংসদ টিভিতে ষষ্ঠ থেকে নবম শ্রেণির শিক্ষার্থীদের ক্লাস সম্প্রচার শুরু করা হয়। এরই ধারাবাহিকতায় শনিবার ১২ থেকে ১৬ এপ্রিল পর্যন্ত ক্লাসের রুটিন প্রকাশ করল মাউশি।

৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহে উপজেলায় প্রথম তা’মীর…
  • ১২ এপ্রিল ২০২৬
মৌচাক ফ্লাইওভার থেকে সম্পূর্ণ দগ্ধ অবস্থায় একজনের মরদেহ উদ্…
  • ১২ এপ্রিল ২০২৬
সাতক্ষীরায় মার্চে এসেছে দেড় গুণ বেশি জ্বালানি তেল, সরবরাহ স…
  • ১২ এপ্রিল ২০২৬
ফুল দিয়ে নববর্ষ বরণে প্রার্থনা, বিশ্ব শান্তি কামনা আদিবাসী …
  • ১২ এপ্রিল ২০২৬
হরমুজ প্রণালিতে টোল দিতে হবে রিয়ালে
  • ১২ এপ্রিল ২০২৬
প্রাইম অফিসার নিয়োগে বড় বিজ্ঞপ্তি আবুল খায়ের গ্রুপে, পদ ১৫০
  • ১২ এপ্রিল ২০২৬