প্রতীকী
গাজীপুর শহরের সালনার মোল্লাপাড়া এলাকা থেকে নবম শ্রেণির এক স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। জানা গেছে, ওই ছাত্রী ফ্যানের সঙ্গে নিজের গলার ওড়না প্যাঁচিয়ে আত্মহত্যা করেছে। সদর থানার এসআই সৈয়দ বায়েজিদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
আজ শুক্রবরা সকালে জান্নাতুল মাওয়া নাবিলা ওরফে জয়া (১৫) নামে এই কিশোরী লাশ উদ্ধার করা হয়। জয়া সালনার আমিনুল ইসলাম মডেল স্কুলে নবম শ্রেণিতে পড়ত। সে ওই এলাকার জাহাঙ্গীর আলমের মেয়ে।
এসআই বায়েজিদ হোসেন পরিবারের বরাতে বলেন, জয়া বৃহস্পতিবার রাতে খাবার খেয়ে নিজের ঘরে ঘুমিয়ে ছিল। সকালে পরিবারের সদস্যরা ফ্যানের সঙ্গে গলায় ওড়না প্যাঁচানো ঝুলন্ত লাশ দেখতে পায়। জয়ার ঘরের দরজা খোলা ছিল। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে। লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।