মাধ্যমিক শিক্ষক নিয়োগের ফল প্রকাশ, পাস ৭১৬১ জন

২০ নভেম্বর ২০১৯, ০৬:১৩ PM

সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার লিখিত অংশের ফলাফল প্রকাশিত হয়েছে। লিখিত পরীক্ষায় ৭ হাজার ১৬১ জন পাস করেছেন। এখন তাঁদের মৌখিক পরীক্ষা নেওয়া হবে। 

আজ বুধবার বিকেলে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) এক বিশেষ সভায় এ বিষয়ে সিদ্ধান্ত জানায়। পিএসসি সূত্র জানায়, লিখিত পরীক্ষায় ৭ হাজার ১৬১ জন পাস করেছেন। এখন তাঁদের মৌখিক পরীক্ষা নেওয়া হবে। এই পরীক্ষায় অংশ নেন ২ লাখ ৩৫ হাজার ২৯৩ জন।

তথ্যমতে, গত ৬ সেপ্টেম্বর সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। ঢাকার ১৭০টি কেন্দ্রে একযোগে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।

পিএসসি চেয়ারম্যান মো. সাদিক বলেন, পিএসসি এবারই প্রথমবারের মতো মাধ্যমিকের সহকারী নিয়োগ পরীক্ষা নিজস্ব তত্ত্বাবধানে গ্রহণ করেছে। সঠিক সময়ে মৌখিক পরীক্ষার তারিখ জানিয়ে দেওয়া হবে। তিনি জানান, বিভিন্ন বিষয়ের ১২ ক্যাটাগরির বিপরীতে ১ হাজার ৯৯৯ জন সহকারী শিক্ষক নিয়োগ দেওয়া হবে।

মো. সাদিক জানান, পিএসসি ৪০ ও ৪১ তম বিসিএস নিয়ে কাজ করছে। কয়েক দিনের মধ্যেই এই দুই বিসিএসের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করে পরবর্তী পদক্ষেপ জানিয়ে দেওয়া হবে।

 

জাতীয় সংসদের অধিবেশন ডাকলেন রাষ্ট্রপতি 
  • ১১ আগস্ট ২০২৬
কলম্বিয়ায় ভূমিকম্পে নিহত ১৬৪, ধ্বংসস্তূপে চলছে উদ্ধার অভিযান
  • ১১ আগস্ট ২০২৬
'র' প্রধানের ঢাকা সফর নিয়ে স্পেকুলেশনের কিছু নেই: প্রধানমন্…
  • ১১ আগস্ট ২০২৬
বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে কুশিয়ারা নদীর পানি, অব্য…
  • ১১ আগস্ট ২০২৬
মিরসরাইয়ে প্রবাসীর বাড়িতে ডাকাতি, বৃদ্ধকে কুপিয়ে জখম
  • ১১ আগস্ট ২০২৬
বড় নিয়োগ বিজ্ঞপ্তি কারিগরি শিক্ষা অধিদপ্তরে, পদ ১৯৭, আবেদন …
  • ১১ আগস্ট ২০২৬