আবরারের ময়নাতদন্ত আজ

১০ নভেম্বর ২০১৯, ১২:৩০ PM

কিশোর আলোর অনুষ্ঠানে বিদ্যুৎস্পর্শে নিহত রেসিডেন্সিয়ালের ছাত্র নাইমুল আবরারের দাফনের আট দিনের মাথায় কবর থেকে তার লাশ উত্তোলন করা হয়েছে। শনিবার (৯ নভেম্বর) দুপুর ২টা ৩০ মিনিটে নোয়াখালী জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ইলিশায় রিসিল-এর উপস্থিতিতে সোনাইমুড়ী উপজেলার ধন্যপুর গ্রামের পারিবারিক কবরস্থান থেকে আবরারের মরদেহ উত্তোলন করা হয়।

মরদেহ উত্তোলনের একদিন পর আজ রবিবার নোয়াখালীর ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে তার ময়নাতদন্ত করা হবে।

এর আগে ৬ নভেম্বর ঢাকায় অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল হকের আদালতে আবরারের বাবা মজিবুর রহমান মামলা করেন। আদালত জবানবন্দি গ্রহণ শেষে লাশটি কবর থেকে তুলে ময়নাতদন্তের নির্দেশ দেন। সেই সঙ্গে তার মৃত্যুর পর দায়ের করা ‘অপমৃত্যু’ মামলার সঙ্গে নতুন মামলাটি তদন্ত করে ১ ডিসেম্বরের মধ্যে প্রতিবেদন দিতে মোহাম্মদপুর থানার ওসিকে নির্দেশ দিয়েছেন।

মোহাম্মদপুর থানার ওসি (তদন্ত) আবদুল আলীমকে এই মামলার তদন্তের দায়িত্ব দেয়া হয়েছে।

ট্যাগ: মৃত্যু
একই পরিবারের ৪ জনকে গলা কেটে হত্যা
  • ২১ এপ্রিল ২০২৬
চুক্তি না হলে বুধবার সন্ধ্যা থেকে ইরানে ফের অভিযান: ট্রাম্প
  • ২১ এপ্রিল ২০২৬
ইরানের সঙ্গে চুক্তি না হওয়া পর্যন্ত অবরোধ সরাবে না যুক্তরাষ…
  • ২১ এপ্রিল ২০২৬
মার্কিন অবরোধ ভেঙে হরমুজ পার হচ্ছে ইরানের পতাকাবাহী জাহাজ
  • ২১ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রের আচরণ কূটনীতি পরিপন্থী: ইরানের পররাষ্ট্রমন্ত্…
  • ২১ এপ্রিল ২০২৬
আজ শুরু হচ্ছে এসএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে সাড়ে ১৮ লাখ শিক্ষা…
  • ২১ এপ্রিল ২০২৬