নোয়াখালীতে শেষ ভালোবাসায় সিক্ত রেসিডেনসিয়ালের আবরার

© টিডিসি ফটো

নিহত ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের নবম শ্রেণির ছাত্র নাইমুল আবরার তার গ্রামের বাড়ি নোয়াখালীতে শেষ ভালোবাসায় দাফন সম্পন্ন হয়েছে। শনিবার (২ নভেম্বর) সকাল ৯.৩০ টার দিকে তার গ্রামের বাড়ি নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার ধন্যপুর গ্রামের বায়তুল আমান জামে মসজিদ কমপ্লেক্স মাঠে জানাজা শেষ হয়েছে। জানাজা শেষে তাকে তার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

এরআগে শনিবার ভোরে অ্যাম্বুলেস যোগে ঢাকা থেকে আবরারের লাশ গ্রামের বাড়িতে নিয়ে আসা হয়। আবরারের লাশ পৌঁছানোর পর তার স্বজনরা কান্নায় ভেঙে পড়েন। এসময় প্রতিবেশীরা আবরারের স্বজনদের সান্ত্বনা দেন।

গতকাল শুক্রবার রাজধানীর ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের মাঠে আয়োজিত কিশোর আলোর অনুষ্ঠান চলাকালে বিদ্যুৎস্পৃষ্ট হয় নাইমুল। পরে তাকে তাৎক্ষণিক ইউনিভার্সাল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে দেখে মৃত ঘোষণা করেন।

আবরারের পারিবারিক সূত্রে জানা গেছে, তিন ভাইবোনের মধ্যে সে ছিল সবার ছোট। নাইমুলের বাবা মজিবুর রহমান প্রবাসী, তবে বর্তমানে তিনি দেশে আছেন।

জানাজা শেষে আবরারের বাবা মজিবুর রহমান সাংবাদিকদের বলেন, ‘ছেলের মৃত্যু নিয়ে আমার কোনো অভিযোগ নেই। আল্লাহর হুকুম হয়েছে, তাই তিনি ছেলেকে আমাদের কাছ থেকে নিয়ে গেছেন। তবে বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার সঙ্গে সঙ্গে নিকটবর্তী হাসপাতালে নিলে হয়তো ভালো হতো।’

মানসিক ভারসাম্যহীন যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ
  • ১৩ এপ্রিল ২০২৬
মাদ্রাসার এমপিওভুক্তর উৎসব ভাতার চেক ছাড়
  • ১৩ এপ্রিল ২০২৬
জাবিতে স্টিকারবিহীন যানবাহন প্রবেশে নিষেধাজ্ঞা
  • ১৩ এপ্রিল ২০২৬
সংসদে উপস্থাপিত ‘ভুল তথ্যের’ জবাব দিলেন সদ্যবিদায়ী ৫ কমিশন…
  • ১৩ এপ্রিল ২০২৬
ছেলেসহ তিনজনকে কুপিয়ে ছাদ থেকে লাফ অবসরপ্রাপ্ত কনস্টেবলের, …
  • ১৩ এপ্রিল ২০২৬
চলমান সংকটের দায়ভার ও পরিণতি মোটেই সহজ হবে না
  • ১৩ এপ্রিল ২০২৬