গলায় ফাঁস দিয়ে কলেজছাত্রীর আত্মহত্যা

০৫ অক্টোবর ২০১৯, ০১:৪৯ PM

© টিডিসি ফটো

রাজশাহী কলেজের শিক্ষার্থী মৌসুমি খাতুনের (২৪) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে মৌসুমি আত্মহত্যা করেছেন। গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে বলে মৌসুমির পারিবারিক সূত্রে জানা গেছে।

শনিবার বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহী নগরীর উপকণ্ঠ কাটাখালির সোনারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

মৌসুমি ওই এলাকার মৃত আক্কাস আলীর মেয়ে। এছাড়া রাজশাহী কলেজে বাংলা বিভাগের মার্স্টাস শেষবর্ষের শিক্ষার্থী।

ওই শিক্ষার্থীর মা পিয়ারজান জানান, মৌসুমি বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিল। সকালে তিনি জমিতে মরিচ তুলতে যান। বাড়িতে এসে দেখেন মৌসুমি গলায় ফাঁস দিয়ে ঝুলে আছে। পরে পুলিশে খবর দেয়া হয়।

বিষয়টি নিশ্চিত করে কাটাখালি থানার এসআই মতিউর রহমান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মৌসুমি আত্মহত্যা করেছেন। লাশ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। 

‘মুক্তিযুদ্ধের ইতিহাসকে ‘মিথ্যা বয়ান’ থেকে বের করে বাস্তবভি…
  • ২০ এপ্রিল ২০২৬
সংসদে নিরাপত্তার আকুতি জানালেন এমপি হান্নান মাসউদ
  • ২০ এপ্রিল ২০২৬
আবাসন সমস্যা সমাধানের দাবিতে রেজিস্ট্রার ভবন ঘেরাও করল ডাকসু
  • ২০ এপ্রিল ২০২৬
৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল জাপান
  • ২০ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠানপ্রধান নিয়োগের ওএমআর মূল্যায়ন করছে বুয়েট, ফল বুধব…
  • ২০ এপ্রিল ২০২৬
বাবার পথ অনুসরণে বিএনপির এমপি মনোনয়ন পেলেন জহরত আদিব
  • ২০ এপ্রিল ২০২৬