ইউএনওকে ফোন করে নিজের বিয়ে আটকালেন কলেজছাত্রী

২৭ সেপ্টেম্বর ২০১৯, ০৭:৫৪ PM

© ফাইল ফটো

চট্টগ্রামের হাটহাজারী উপজেলার গুমানমর্দ্দন ইউনিয়নে বিয়ের অনুষ্ঠান চলাকালে ওই অনুষ্ঠান থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) ফোন করে নিজের বিয়ে বন্ধ করেছে কলেজছাত্রী কনে।

বয়স ১৮ না হওয়ায় হাটহাজারীর ইউএনও মোহাম্মদ রুহুল আমীনকে ফোন করে কলেজছাত্রী জান্নাতুল মাওয়া (১৭)। সে হাটহাজারী সরকারি কলেজের উচ্চমাধ্যমিক প্রথম বর্ষের ছাত্রী।

ইউএনওর নির্দেশ পেয়ে সঙ্গে সঙ্গে বিয়েবাড়িতে গিয়ে বিয়ে বন্ধ করেছেন হাটহাজারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সম্রাট খীসা।

সম্রাট খীসা বলেন, ‘ইউএনও মোহাম্মদ রুহুল আমীনের কাছ থেকে খবর পেয়ে বেলা দুইটার দিকে বিয়েবাড়িতে গিয়ে বিয়েটি বন্ধ করি। বাল্যবিবাহ দেওয়ার চেষ্টার কারণে মেয়ের পরিবারের কাছ থেকে ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। ১৮ বছর হওয়ার আগে মেয়ের বিয়ে দেবেন না বলে মুচলেকাও দিয়েছেন তাঁরা।’

গণভোট-গুম কমিশনসহ বিভিন্ন অধ্যাদেশ বাতিলের প্রস্তাবের জকসুর…
  • ০৯ এপ্রিল ২০২৬
বিসিবির সংবিধানে এডহক কমিটি বলতে কিছুই নাই: আসিফ মাহমুদ
  • ০৯ এপ্রিল ২০২৬
সংসদে মানবাধিকার কমিশন ও গুম অধ্যাদেশ পাসের আহ্বান
  • ০৯ এপ্রিল ২০২৬
দিল্লির বৈঠকে শেখ হাসিনা-কামালকে ফেরত চাইল ঢাকা
  • ০৯ এপ্রিল ২০২৬
প্রিমিয়ার লিগ আয়োজন নিয়ে যা বললেন তামিম ইকবাল
  • ০৯ এপ্রিল ২০২৬
নরসিংদীতে শিবিরের দুই দিনব্যাপী ‘প্রকাশনা উৎসব’
  • ০৮ এপ্রিল ২০২৬
close