রাজশাহী সরকারি মাদরাসা থেকে ‘হাজী মুহম্মদ মহসীন স্কুল

০৫ সেপ্টেম্বর ২০১৯, ০৮:৩৪ AM
রাজশাহী সরকারি মাদ্রাসা

রাজশাহী সরকারি মাদ্রাসা © ফাইল ফটো

ঐতিহ্যবাহী ‘রাজশাহী সরকারি মাদরাসার’ নাম পরিবর্তন করা হয়েছে। এখন থেকে ওই স্কুলটি ‘হাজী মুহম্মদ মুহসীন সরকারি উচ্চ বিদ্যালয়’ নামে পরিচিত হবে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে গত ২ সেপ্টেম্বর নাম পরিবর্তনের আদেশ জারি করা হয়। বাস্তবে এটা স্কুল হলেও নাম ছিল মাদরাসা। তাই দীর্ঘদিন ধরে এলাকাবাসী ও শিক্ষা প্রশাসনের দাবি ছিলো প্রতিষ্ঠানটি স্কুল নামেই পরিচিত হোক। কিন্তু কার নামে করা হবে তা নিয়ে সিদ্ধান্ত নিতে অনেক সময় লেগেছে।

জানা গেছে, প্রায় সাত বছরের ধারাবাহিক তদবির ও নানা প্রক্রিয়ার মধ্য দিয়ে স্কুলটির নাম পরিবর্তন হলো। প্রতিষ্ঠান সূত্রে জানা যায়,২০১২ খ্রিষ্টাব্দের ৭ অক্টোবর রাজশাহী সরকারি মাদরাসায় নাগরিক প্রতিনিধিদের নিয়ে মাদরাসা পরিচালনা পর্ষদের এক সভা অনুষ্ঠিত হয়। ওই সভা থেকেই রাজশাহী সরকারি মাদরাসার নাম পরিবর্তন করে হাজী মুহম্মদ মুহসীন সরকারি উচ্চ বিদ্যালয় নামকরণের প্রস্তাব গৃহীত হয়। একই সাথে স্কুলটিকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের প্রস্তাব করা হয়।

জানা গেছে, তৎকালীন জেলা প্রশাসক ও মাদরাসা পরিচালনা পর্ষদের সভাপতি মো. আব্দুল হান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন, সাংসদ ফজলে হোসেন বাদশা, বিএনপি নেতা মিজানুর রহমান মিনুসহ নাগরিক প্রতিনিধিরা। পরবর্তী সময়ে সভার রেজুলেশনসহ মাদরাসার নাম পরিবর্তনের অনুরোধসহ শিক্ষামন্ত্রী বরাবর আবেদন করা হয়।

সে প্রেক্ষিতে এই প্রতিষ্ঠানের নাম পরিবর্তনে আদেশ জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ। ২ সেপ্টেম্বর তারিখে আদেশ জারি করা হলেও গতকাল (সোমবার) ৩ সেপ্টেম্বর তা প্রকাশ করা হয়েছে।

ট্যাগ: স্কুল
ময়মনসিংহ মেডিকেল কলেজেহাসপাতালে  ৪ হাজার রোগীর জন্য ১৫ লিফট…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
রাষ্ট্রপতি হিসেবে বাবার নিজ জেলায় প্রথম সফর নিয়ে আবেগঘন পোস…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
মেসির মায়ামিকে হতাশ করে এমবোলোর নায়কোচিত অভিষেক
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
বিদ্যুৎ পেতে দেরি হচ্ছে কেন রূপপুর থেকে?
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষার্থীদের জন্য ‘ওয়ান নেশন ওয়ান স্টুডেন্ট আইডি’ তৈরির ঘো…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
রাতে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬