রাজধানীতে ছাদ থেকে পড়ে কলেজছাত্রের মৃত্যু

১৯ আগস্ট ২০১৯, ০২:০৭ PM

© সংগৃহীত

রাজধানীর পুরান ঢাকার স্বামীবাগ করাতিটোলায় ছাদ থেকে পড়ে সাব্বির হোসেন রাফি (১৮) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। সোমবার (১৯ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। রাফি বিএএফ শাহীন স্কুল ও কলেজের প্রথম বর্ষের ছাত্র।

নিহত ছাত্রের চাচা জামাল সরদার জানান, রাফি পরিবারের সঙ্গে গেন্ডারিয়া স্বামী করাতিটোলা এলাকায় ২৪/৩ নম্বর বাড়ির চারতলার নিচতলায় ভাড়া থাকতেন। চার ভাই-বোনের মধ্যে রাফি দ্বিতীয়। সকালে রাফি দাঁত মাজতে মাজতে ছাদে যায়। ছাদের রেলিং না থাকায় অসাবধানতাবশত হঠাৎ সে নিচে পড়ে যান। পরে তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে স্থানীয় সালাউদ্দিন হাসপাতালে ভর্তি করা হয় । সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে ঢামেকে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া জানান, রাফির মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

তামিমকে খোঁচা, বোর্ড নিয়েও ক্ষোভ, পরে ‘ডিলিট’
  • ১৮ এপ্রিল ২০২৬
স্কলারশিপে পড়াশোনার সুযোগ চীনের জিয়াংসু ইউনিভার্সিটিতে, আব…
  • ১৮ এপ্রিল ২০২৬
গাজীপুরে রিসোর্টে অভিযান: দেশি-বিদেশি মদ-মাদক উদ্ধার, গ্রেপ…
  • ১৮ এপ্রিল ২০২৬
হাম পরিস্থিতিকে মহামারি ঘোষণার দাবি ডিপিপিএইচের
  • ১৮ এপ্রিল ২০২৬
দুই কারণে পেছানো হলো এইচএসসি পরীক্ষা
  • ১৮ এপ্রিল ২০২৬
সভাপতি-সাধারণ সম্পাদকসহ ১৩ পদের সাতটিতেই জয়ী আওয়াপন্থিরা
  • ১৮ এপ্রিল ২০২৬