ক্যাম্পাসে সেলফি শিকারীদের কবলে পূজা

১২ জুলাই ২০১৯, ০৫:১৮ PM

© সংগৃহীত

পড়াশোনায় পূজা চেরি মাধ্যমিকের চৌকাঠ পেরিয়েছেন মাত্র। উচ্চ মাধ্যমিকে ভর্তি হয়ে ক্লাসেও নিয়মিত তিনি। মাঝেমধ্যে ক্লাস করতে ক্যাম্পাসে গিয়ে সেলফি শিকারীদের কবলে পড়তে হয় তাকে। তিনি বর্তমানে রাজধানীর মগবাজারের সিদ্ধেশ্বরী কলেজে অধ্যয়নরত রয়েছেন।

এ বছর রাজধানীর মগবাজার গার্লস হাইস্কুলের বাণিজ্য বিভাগ থেকে উত্তীর্ণ হয়ে গত ২৭ জুন সিদ্ধেশ্বরী কলেজে মানবিক বিভাগে ভর্তি হয়েছেন তিনি। নিয়মিত তাকে কলেজে নিয়ে যান মা ঝর্ণা রায়।

বৃহস্পতিবার সাড়ে ১২টায় যখন পূজার ক্লাস চলছিল কলেজের ওয়েটিং রুমে অপেক্ষা করছিলেন তার মা। এসময় তিনি গণমাধ্যমকে জানান, ভর্তির পর থেকে পড়াশোনা নিয়ে পূজা বেশ মনোযোগী, কোনো ক্লাসই মিস করতে চায় না সে।

তারকা হিসেবে কলেজে এ উঠতি অভিনেত্রীকে খ্যাতির বিড়ম্বনায়ও পড়তে হয় বলে জানান তার মা। তিনি বলেন, অনেকে ওর সঙ্গে সেলফি তোলেন। খ্যাতির বিড়ম্বনা তো একটু থাকবেই। সবার সঙ্গে তো আর ছবি তোলা সম্ভব হয় না। শিক্ষকরা ওকে খুব ভালোবাসে।

পড়াশোনার পাশাপাশি অভিনয়েও নিজেকে এগিয়ে নিতে চান পূজা। এম রাহিম পরিচালিত ‘শান’ চলচ্চিত্রে সিয়ামের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করছেন তিনি। প্রথম লটের শুটিং শেষ হয়েছে বেশ আগে দ্বিতীয় লটের শুটিং চলতি মাসেই শুরু হওয়ার কথা রয়েছে।

এর আগে ‘নূরজাহান’, ‘পোড়ামন ২’, ‘দহন’ চলচ্চিত্রে অভিনয় করেন তিনি।

তামিমকে খোঁচা, বোর্ড নিয়েও ক্ষোভ, পরে ‘ডিলিট’
  • ১৮ এপ্রিল ২০২৬
স্কলারশিপে পড়াশোনার সুযোগ চীনের জিয়াংসু ইউনিভার্সিটিতে, আব…
  • ১৮ এপ্রিল ২০২৬
গাজীপুরে রিসোর্টে অভিযান: দেশি-বিদেশি মদ-মাদক উদ্ধার, গ্রেপ…
  • ১৮ এপ্রিল ২০২৬
হাম পরিস্থিতিকে মহামারি ঘোষণার দাবি ডিপিপিএইচের
  • ১৮ এপ্রিল ২০২৬
দুই কারণে পেছানো হলো এইচএসসি পরীক্ষা
  • ১৮ এপ্রিল ২০২৬
সভাপতি-সাধারণ সম্পাদকসহ ১৩ পদের সাতটিতেই জয়ী আওয়াপন্থিরা
  • ১৮ এপ্রিল ২০২৬