একাদশে ভর্তি: ঢাকার কলেজগুলোর শূন্য আসনের তালিকা প্রকাশ

১০ জুলাই ২০১৯, ১১:১০ AM

একাদশ শ্রেণিতে ভর্তি বঞ্চিতরা আজ বুধবার (১০ জুলাই) থেকে ৪র্থ দফায় ফের আবেদনের সুযোগ পাচ্ছে। কলেজে ম্যানুয়াল প্রক্রিয়ায় আবেদন করতে হবে শিক্ষার্থীদের। এ লক্ষ্যে অধীনস্থ কলেজগুলোর শূন্য আসনের তালিকা প্রকাশ করেছে ঢাকা বোর্ড।

জানা গেছে, ভর্তি বঞ্চিত শিক্ষার্থীরা নূন্যতম জিপিএ থাকা সাপেক্ষে বুধবার (১০ জুলাই) থেকে ১৬ জুলাই (মঙ্গলবার) পর্যন্ত কলেজে ম্যানুয়াল ভর্তির আবেদন জমা দিতে পারবে। আগামী ১৮ জুলাই (বৃহস্পতিবার) শূন্য আসনের ভিত্তিতে সংশ্লিষ্ট কলেজ ভর্তিযোগ্যদের মেধাভিত্তিক তলিকা প্রকাশ করবে।

মেধা তালিকা প্রকাশের পর ২০ জুলাই থেকে ২৭ জুলাই কলেজগুলো শূন্য আসনে ভর্তি গ্রহণ করবে। ভর্তি নেওয়ার পর ৩০ জুলাইয়ের মধ্যে ভর্তিকৃত শিক্ষার্থী তালিকা বোর্ডে জমা দেবে সংশ্লিষ্ট কলেজসমূহ।

এদিকে ম্যানুয়াল ভর্তির ফি ধরা হয়েছে ৪৪৫ টাকা। এর মধ্যে আবেদন ফি ১৫০ টাকা, রেজিস্ট্রেশনসহ অন্যান্য ফি ১৯৫ টাকা এবং ডাটা অ্যান্ট্রি ফি ১০০ টাকা।

কলেজগুলোর শূন্য আসনের তালিকা

তামিমকে খোঁচা, বোর্ড নিয়েও ক্ষোভ, পরে ‘ডিলিট’
  • ১৮ এপ্রিল ২০২৬
স্কলারশিপে পড়াশোনার সুযোগ চীনের জিয়াংসু ইউনিভার্সিটিতে, আব…
  • ১৮ এপ্রিল ২০২৬
গাজীপুরে রিসোর্টে অভিযান: দেশি-বিদেশি মদ-মাদক উদ্ধার, গ্রেপ…
  • ১৮ এপ্রিল ২০২৬
হাম পরিস্থিতিকে মহামারি ঘোষণার দাবি ডিপিপিএইচের
  • ১৮ এপ্রিল ২০২৬
দুই কারণে পেছানো হলো এইচএসসি পরীক্ষা
  • ১৮ এপ্রিল ২০২৬
সভাপতি-সাধারণ সম্পাদকসহ ১৩ পদের সাতটিতেই জয়ী আওয়াপন্থিরা
  • ১৮ এপ্রিল ২০২৬