এসএসসি পরীক্ষার রুটিন প্রকাশের সিদ্ধান্তে পরিবর্তন

৩০ জুন ২০১৯, ০১:৫৭ PM

© ফাইল ফটো

বিগত বছরগুলোতে এসএসসি পরীক্ষার রুটিন পরীক্ষা শুরুর দুই থেকে আউাই মাসের মধ্যে দেওয়া হতো। কিন্তু এবার পরীক্ষা শুরুর আট মাস আগে থেকেই মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার সময়সূচি প্রকাশের প্রস্তাব করছে আন্তঃশিক্ষা বোর্ড।

আগামী ১৫ জুলাই শিক্ষা মন্ত্রণালয়কে এ সময়সূচি প্রকাশ করার প্রস্তাব দেবে আন্তঃশিক্ষা বোর্ড। জানা গেছে, এতে পরীক্ষার ব্যাপ্তি অন্তত ১০দিন কমিয়ে আনারও প্রস্তাব করা হবে। বিষয়টি নিশ্চিত করেছেন আন্তঃশিক্ষা সমন্বয়ক বোর্ডের সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মু. জিয়াউল হক।

এ বিষয়ে গণমাধ্যমকে তিনি বলেন, শিক্ষার্থীদের মানসিক চাপ কমাতে এবং শিক্ষার্থীরা যাতে রুটিন অনুয়াযী ভালভাবে প্রস্তুতি নিতে পারে সেজন্য এসএসসি পরীক্ষার সময়সূচি আট মাস আগেই প্রকাশ করতে শিক্ষা মন্ত্রণালয়ে প্রস্তাব দেয়া হয়েছে। অনুমোদন পেলে জুলাইয়ের মাঝামাঝি জেএসসি-জেডিসি ও এসএসসি-সমমান পরীক্ষার রুটিন একসঙ্গে প্রকাশ করা হবে।

তিনি আরও বলেন, আগের চেয়ে জেএসসি-জেডিসি পরীক্ষা আয়োজনে ১৫ দিন ও এসএসসি পরীক্ষায় ১০ দিন সময় কমিয়ে আনা হয়েছে। পরীক্ষা শুরুর কয়েক মাস আগে শিক্ষার্থীদের কাছে রুটিন থাকলে তারা পর্যাপ্ত প্রস্তুতি নিতে পারবে। পরীক্ষা নিয়েও তাদের টেনশন কমবে। এ কারণে আট মাস আগেই সময়সূচি প্রকাশের প্রস্তাব করা হয়েছে।

স্কলারশিপে পড়াশোনার সুযোগ চীনের জিয়াংসু ইউনিভার্সিটিতে, আব…
  • ১৮ এপ্রিল ২০২৬
গাজীপুরে রিসোর্টে অভিযান: দেশি-বিদেশি মদ-মাদক উদ্ধার, গ্রেপ…
  • ১৮ এপ্রিল ২০২৬
হাম পরিস্থিতিকে মহামারি ঘোষণার দাবি ডিপিপিএইচের
  • ১৮ এপ্রিল ২০২৬
দুই কারণে পেছানো হলো এইচএসসি পরীক্ষা
  • ১৮ এপ্রিল ২০২৬
সভাপতি-সাধারণ সম্পাদকসহ ১৩ পদের সাতটিতেই জয়ী আওয়াপন্থিরা
  • ১৮ এপ্রিল ২০২৬
রাশিয়ার তেলের ওপর নিষেধাজ্ঞা বাতিল করে তোপের মুখে ট্রাম্প
  • ১৮ এপ্রিল ২০২৬