ঈদ যানজট নিরসনে রাস্তায় স্কুলের মেয়েরা

০১ জুন ২০১৯, ০২:৫২ PM

© সংগৃহীত

প্রথমবারের মতো ঈদে যানজট নিরসনে রাস্তায় নেমেছে স্কুলের মেয়ে শিক্ষার্থী। এমন দৃষ্টান্তা স্থাপন করেছে মৌলভীবাজারের কুলাউড়া পৌরশহরের মেয়েরো। এতে যানজট নিরসন কার্যক্রম আরো গতি পেয়েছে। অন্যদিকে এ কার্যক্রমের কারণে যানজট কম হওয়ায় সফলতা পাচ্ছেন ব্যবসায়ীরা।

ঈদপূর্ব যানজট নিরসনে মৌলভীবাজারের কুলাউড়া পৌরশহরে 'কুলাউড়া মুক্ত স্কাউট গ্রুপ' নামে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠনের সদস্যরা ২০১৫ সাল থেকে কাজ করে যাচ্ছেন। তবে প্রথমবারের মতো এবারেই এ কার্যক্রমে যুক্ত হয়েছেন মেয়ে শিক্ষার্থীরা। প্রতিবছরের শুক্রবার ন্যায় কুলাউড়া মুক্ত স্কাউট গ্রুপ আনুষ্ঠানিকভাবে তাদের সেবা কার্যক্রম শুরু করে।

এ কাজের শুভ উদ্বোধন করেন কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়ারদৌস হাসান ও পরিদর্শক (তদন্ত) সঞ্জয় চক্রবর্তী। সংগঠনের সদস্যরা বলছেন, এটা তাদের ঈদসেবা। সংগঠনের গার্লস ইন স্কাউট সদস্যদের মধ্য জান্নাতুল ফেরদৌস শাকি, রেহেনা পারভীন তোফা, হাফিজা খানম, ইতি আক্তার, লিজা আক্তার রিয়া, সানিয়া সুলতানা আবিদা কাজ করছেন যানজট নিরসনে।

জানা গেছে, কুলাউড়া শহরের ভেতর দিয়ে যাওয়া মৌলভীবাজার-বড়লেখা আঞ্চলিক মহাসড়কের দুই পাশে বিভিন্ন বিপণী বিতানে ঈদের কেনাকাটা চলছে। শহরের দক্ষিণ বাজার, রেলস্টেশন চৌমোহনী, আউটার ও উত্তর বাজার এলাকায় স্কাউটের সদস্যরা যানজট নিরসনে কাজ করছেন। ট্রাফিক আইন মেনে চলতে তারা গাড়ি চালকদের পরামর্শ দিচ্ছেন। এ ছাড়া রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে না রাখতেও বলছেন। তাদের পাশাপাশি ট্রাফিক পুলিশকেও এ কাজে তৎপর দেখা যায়।

শহরের চৌমোহনা এলাকায় অবস্থিত ব্যবসায়ী বাপ্পী চৌধুরী বলেন, যানজটের কারণে ক্রেতাদের ভোগান্তি হয় বেশি। স্কাউট সদস্যরা মাঠে নামায় যানজট অনেকটা কমে এসেছে।

গার্লস ইন স্কাউট সদস্য জান্নাতুল ফেরদৌস শাকি বলেন, এই কার্যক্রমের সাথে যুক্ত হয়ে কাজ করতে পেরে আমার খুবই ভালো লাগে। এটার কারণে আমাদের সমাজের মধ্যে মেয়েরা যে প্রতিটি কাজেই ভালো করতে পারে এটা একটা প্রমাণ।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়ারদৌস হাসান বলেন, শহরের যানজট নিয়ন্ত্রণে পুলিশের পাশাপাশি স্কাউট সদস্যরা কাজ শুরু করেছেন। আমরা আশা করি যানজট কমিয়ে আনতে পারবো, কুলাউড়া মুক্ত স্কাউট তাদের এ কাজে প্রশংসার দাবি রাখে।

কুলাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ এ কে এম সফি আহমদ সলমান বলেন, কুলাউড়া মুক্ত স্কাউট গ্রুপের প্রতিটি ভালো কাজই খুবই প্রশংসার দাবিদার। প্রতিবছরের মতো এবারো তারা পৌর শহরের যানজট নিরসনে মাঠে তৎপর রয়েছেন। তাদের প্রতিটি ভালো কাজে কুলাউড়া উপজেলা পরিষদ পাশে থাকবে।

দেশেই চালু হচ্ছে পেপ্যাল, কমিটি গঠন
  • ০১ এপ্রিল ২০২৬
অনলাইন ক্লাস চান না প্রাথমিকের শিক্ষকরা, জানালেন মন্ত্রীকে
  • ০১ এপ্রিল ২০২৬
সংবিধান সংশোধনে সব দলের সদস্য নিয়ে বিশেষ কমিটি গঠন হবে: চিফ…
  • ০১ এপ্রিল ২০২৬
লক্ষ্মীপুরে খালে পড়ে ছিল ড্রামভর্তি ডিজেল
  • ০১ এপ্রিল ২০২৬
৬১ হাজার টন গম নিয়ে চট্টগ্রামে মার্কিন জাহাজ
  • ০১ এপ্রিল ২০২৬
এ বছর অনিয়ম করলে আগামী বছর সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ: বন প্র…
  • ০১ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence