পানিতে ডুবে স্কুল ছাত্রীর মৃত্যু

২৪ মে ২০১৯, ১০:২৮ PM

© ফাইল ফটো

পিরোজপুরের মঠবাড়িয়ায় পানিতে ডুবে এক স্কুল ছাত্রীর মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার গুলিশা খালী গ্রামে এ ঘটনা ঘটে।

জানা যায়, নিহত ছাত্রীর নাম মুন্নি আক্তার। সে স্থানীয় ছগীর মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ে ১০ম শ্রেণীর ছাত্রী ছিলেন। নিহত মুন্নি ওই এলাকার হানিফ হাওলাদারের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে মুন্নি মায়ের সাথে পুকুর ঘাটে কাপড় চোপড় ধোয়ার কাজে সাহায্য করছিল। এক পর্যায় মুন্নি পুকুর ঘাটে পা ফসকে পুকুরের পানিতে পড়ে যায়। পরে পরিবারের লোকজন তাকে পুকুর থেকে তুলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক মুন্নিকে প্রাথমিকে চিকিৎসা শেষে মৃত ঘোষণা করেন।

স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক ডা. সনিয়া জানান, স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে। মুন্নির মৃগী রোগ থাকার কারণে এমনটি হয়েছে বলে এ চিকিৎসক জানিয়েছেন।

নববর্ষে ঢাবির হলে ছাত্রদল নেতার ‘মুরালি-বাতাসা’ বিতরণ
  • ১৩ এপ্রিল ২০২৬
দক্ষিণ আইচা কলেজে নতুন গভর্নিং বডি গঠন
  • ১৩ এপ্রিল ২০২৬
এদিক-ওদিক তাকালে ও কথা বললে ১ বছর বহিষ্কার, ২০ অপরাধের কোন…
  • ১৩ এপ্রিল ২০২৬
চাঁদপুরে ৫ কেজি গাঁজাসহ ২ পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড
  • ১৩ এপ্রিল ২০২৬
ওয়েভ ফাউন্ডেশনে চাকরি, কর্মস্থল ঢাকা, আবেদন শেষ ২২ এপ্রিল
  • ১৩ এপ্রিল ২০২৬
কুমিল্লায় আনসার সদস্যদের বহনকারী তিনটি বাসের সংঘর্ষ, আহত ৭
  • ১৩ এপ্রিল ২০২৬