এ বছর পশ্চিমবঙ্গে মাধ্যমিকে পাশের হার সবচেয়ে বেশি

৮৬.০৭ শতাংশ পাশ
২১ মে ২০১৯, ০১:৪৪ PM

আজ ভারতের পশ্চিমবঙ্গে মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশিত হলো। এবারে পরীক্ষায় দিয়েছে মোট ১০লক্ষ ৫০হাজার ৩৯৭ জন।  এর মধ্যে পাশের হার ৮৬.০৭ শতাংশ যা পর্ষদের ইতিহাসে সর্বোচ্চ।মেধা তালিকা অনুযায়ী, পূর্ব মেদিনীপুরে সাফল্যের হার সর্বাধিক, ৯৬.০১ শতাংশ। পাশাপাশি কলকাতায় পাশের হার ৯২.১৩ শতাংশ।

সকাল নয়টার পর আনুষ্ঠানিক ভাবে ফলপ্রকাশ করে মধ্যশিক্ষা পর্ষদ।সকাল ১০টা থেকে বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে ফল জানা যাচ্ছে। ফলপ্রকাশের পর বিভিন্ন শিবিরের মাধ্যমে স্কুলগুলিকে মার্কশিট এবং শংসাপত্র বিলি করা হয়।

চলতি বছর মাধ্যমিক পরীক্ষায় নাম রেজিস্ট্রেশন করেছিল ১০লক্ষ ৬৬হাজার ১৭৫জন ছাত্র-ছাত্রী। তাদের মধ্যে পরীক্ষায় দিয়েছে মোট ১০লক্ষ ৫০হাজার ৩৯৭ জন। অন্যান্য বছরের তুলনায় এ বছর ১২.৫৬ শতাংশ ছাত্রী পরীক্ষার্থীর সংখ্যা বেড়েছে। সংখ্যালঘু সম্প্রদায়ের পরীক্ষার্থী ছিল ১লক্ষ ৭১হাজার ৬৭৯ জন। ভিন্নভাবে সক্ষম পরীক্ষার্থী ৮৯.৩০ শতাংশ। তাঁদের পাশের হার ৯৪.৫৯। চলতি বছর পাশের হার ৮৬.০৭ শতাংশ যা পর্ষদের ইতিহাসে সর্বোচ্চ। গত বছরে পাশের ছিল ৮৫.৪৯ শতাংশ। মেধা তালিকা অনুযায়ী, পূর্ব মেদিনীপুরে সাফল্যের হার সর্বাধিক, ৯৬.০১ শতাংশ। পাশাপাশি কলকাতায় পাশের হার ৯২.১৩ শতাংশ।

এই বছর পরীক্ষা কেন্দ্রের সংখ্যা ছিল ২৮৩৫। নিরাপত্তার স্বার্থে বিভিন্ন কারণে ৭৩ জনের পরীক্ষা বাতিল করা হয়েছে। গত বছর সংখ্যাটি ছিল ১৭। তাঁরা আগামী বছর পরীক্ষা দেবে।

উল্লেখ্য, ফলাফল জানতে wbbse.org,www.wbresults.nic.in, www,examresults.net, www.exametc.com, www.indiaresult.com, www.result.shiksha ওয়েবাসাইটগুলোতে চোখ রাখুন। একই সঙ্গে অনেকে ফলাফল দেখতে চাওয়ার কারণে সাময়িক কিছু সমস্যা হতে পারে ওয়েবসাইটগুলিতে। তবে এই ওয়েবসাইটগুলোর মাধ্যমেই জানতে পারবেন মাধ্যমিকের ফলাফল

ট্যাগ: ভারত
৯৪২ কোটি টাকার অত্যাধুনিক রাডারের যুগে বাংলাদেশ, নজরদারি কর…
  • ২২ এপ্রিল ২০২৬
ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রযুক্তিতে বাজেট বাড়াতে যাচ্ছে যুক্তর…
  • ২২ এপ্রিল ২০২৬
কামরাঙ্গীরচরে প্রিন্টিং কারখানায় আগুন, ফায়ার সার্ভিসের ৩ ইউ…
  • ২২ এপ্রিল ২০২৬
ঢাবি শিক্ষার্থীকে মারধরের ঘটনায় মামলা না নেওয়ায় পুলিশের বির…
  • ২২ এপ্রিল ২০২৬
প্রতিটি ক্যাম্পাসে আমরা আপনাদেরকে হাজার হাজার বার গুপ্ত বলব…
  • ২১ এপ্রিল ২০২৬
জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধের আহ্বান রাবি ছাত্রদল সভাপত…
  • ২১ এপ্রিল ২০২৬