রাজধানীতে বাধ্যতামূলক কোচিংয়ের বিরুদ্ধে দুদকের অভিযান

১৬ মে ২০১৯, ০৮:৩৩ PM

© সংগৃহীত

রাজধানীতে ঢাকা ক্যান্টনমেন্ট আদর্শ বিদ্যানিকেতনে বাধ্যতামূলক কোচিংয়ের অভিযোগে বিদ্যালয়টিতে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার দুদক অভিযোগ কেন্দ্রে (হটলাইন ‘১০৬’ নম্বর) অভিযোগের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়েছে বলে জানা গেছে।

দুদক টিম সদস্যরা প্রধান শিক্ষক মো. আব্দুল মালিকের উপস্থিতিতেই সবার বক্তব্য নেন। তারা জানতে পারেন, কোচিং করানোর নামে শিক্ষার্থীদের কাছ থেকে ৭০০ থেকে ৯০০ টাকা আদায় করা হচ্ছে। পরে প্রধান শিক্ষককে সতর্ক করে কোচিং বন্ধ করা এবং আদায় করা টাকা ফেরত দেওয়ার অনুরোধ জানায় দুদক টিম।

এ বিষয়ে দুদক উপপরিচালক প্রণব কুমার ভট্টাচার্য জানান, রাজধানীর মানিকদী এলাকার ঢাকা ক্যান্টনমেন্ট আদর্শ বিদ্যানিকেতনে অভিযানের সময় ছাত্রছাত্রীদের সঙ্গে তাদের অভিভাবকরাও উপস্থিত ছিলেন।

এনসিপিতে যোগ দেওয়ার গুঞ্জন, ফেসবুক পোস্টে যা বললেন রুমিন ফা…
  • ১১ এপ্রিল ২০২৬
‘জনতার নির্বাচিত সরকার— মব সামলান’ স্ট্যাটাসের পর সমালোচনা,…
  • ১১ এপ্রিল ২০২৬
নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু
  • ১১ এপ্রিল ২০২৬
হরমুজ প্রণালির দিকে এগিয়ে যাচ্ছে একটি মার্কিন যুদ্ধজাহাজ
  • ১১ এপ্রিল ২০২৬
যে এডিটেড ছবি শেয়ারের কারণে ছাত্রদল থেকে বহিষ্কার সাবেক কেন…
  • ১১ এপ্রিল ২০২৬
ইরান ও যুক্তরাষ্ট্রের আলোচনায় সবচেয়ে গুরুত্বপূর্ণ পাঁচটি বি…
  • ১১ এপ্রিল ২০২৬
close