সোমবার পর্যন্ত শান্তিপূর্ণ আন্দোলনের ঘোষণা সাত কলেজের শিক্ষার্থীদের

২৫ এপ্রিল ২০১৯, ১২:২৩ PM

© সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত সরকারি সাত কলেজের সাধারণ শিক্ষার্থীদের পাঁচ দফা দাবি রবিবারের মধ্যে বাস্তবায়ন না হলে পরদিন অর্থাৎ সোমবার সংবাদ সম্মেলনের মাধ্যমে পরবর্তী কর্মসূচির ঘোষণা করা হবে। তবে এই মধ্যকার সময়ের মধ্যে শান্তিপূর্ণ কর্মসূচি চলবে।

আজ বৃহস্পতিবার সকাল ১০টায় ঢাকা কলেজ ক্যাফেটারিয়ায় এক সংবাদ সম্মেলনে এসব জানানো হয়। ঢাবি অধিভুক্ত সাত কলেজের প্রতিনিধি দলের পক্ষ থেকে ঢাকা কলেজ শিক্ষার্থী কাজী নাসির বলেন, আমাদের সমস্যাগুলো সমাধানের জন্য ঢাবি ভিসির সঙ্গে আলোচনা করেছি আমরা। তাদের কথায় খুব একটা আশ্বস্ত হতে পারিনি। তবে ভিসির প্রতি আমরা সম্মান রেখে চলমান এ আন্দোলন স্থগিত করছি। আর এ সময়ের মধ্যে আমাদের শিক্ষার্থীদের শান্তিপূর্ণ কর্মসূচি অব্যাহত থাকবে।

শনিবার শান্তিপূর্ণ কর্মসূচি হিসেবে শিক্ষার্থীদের পক্ষ থেকে সাত কলেজের অধ্যক্ষদের নিকট আমাদের সমস্যা নিয়ে স্মারকলিপি প্রদান করা হবে।

এছাড়াও নাসির বলেন, রবিবার ঢাবি ভিসি সাত কলেজের অধ্যক্ষদের নিয়ে মিটিংয়ে বসবেন। সেখানে ভিসি আমাদের দাবিগুলোর বিষয়ে কথা বলে তা সাংবাদিকদের জানাবেন। আমাদের দাবিগুলো যদি যথাযথভাবে বাস্তবায়ন না হয় তাহলে পরদিন সোমবার ঢাকা কলেজে ক্যাফেটারিয়ায় সংবাদ সম্মেলন করে পরবর্তী কর্মসূচির ঘোষণা করব।

পরবর্তী সে কর্মসূচি কেমন হবে- এ প্রশ্নের জবাবে বলেন, প্রয়োজনে এসব যৌক্তিক দাবি আদায়ের জন্য আমরণ অনশনে যাব আমরা।

নয়া জ্বালানি ব্যবস্থা গড়তে চান চীনা প্রেসিডেন্ট শি জিনপিং
  • ০৭ এপ্রিল ২০২৬
ট্রাম্পের যুদ্ধাপরাধ নিয়ে সতর্ক হতে বললেন মার্কিন সিনেটর
  • ০৭ এপ্রিল ২০২৬
নবম শ্রেণির ছাত্রীকে ৫ ঘণ্টা আটকে রেখে সংঘবদ্ধ ধর্ষণের অভিয…
  • ০৭ এপ্রিল ২০২৬
সরকারের সমালোচনা করায় নারী কর্মী আটক, ‘অগণতান্ত্রিক আচরণ’ আ…
  • ০৭ এপ্রিল ২০২৬
সুযোগ থাকলে ইরানের তেল দখল করে নিতাম, কিন্তু আমেরিকানরা চায়…
  • ০৭ এপ্রিল ২০২৬
মাতৃত্বকালীন ছুটির নীতিমালা প্রণয়নের দাবি জকসুর
  • ০৭ এপ্রিল ২০২৬
close