মাদরাসা শিক্ষাবোর্ড। © সংগৃহীত
জুনিয়র দাখিল সার্টিফিকেটে (জেডিসি) ফলের ভিত্তিতে ৯ হাজার শিক্ষার্থীকে বৃত্তি দিচ্ছে সরকার। তাদের মধ্যে ৩ হাজার শিক্ষার্থীকে মেধাবৃত্তি আর বাকি ৬ হাজার শিক্ষার্থীকে সাধারণ বৃত্তি প্রদান করা হয়েছে। বৃত্তিপ্রাপ্ত এসব শিক্ষার্থী আগামী ২ বছর এ সুবিধাভোগ করবে।
বৃত্তিপ্রাপ্ত এসব শিক্ষার্থীদের গত বৃহস্পতিবার জেলা ভিত্তিক তালিকা সব জেলা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে। মাদ্রাসা শিক্ষা বোর্ড সূত্রে এসব তথ্য জানানো হয়েছে।
৩ হাজার মেধায় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীর প্রত্যেককে প্রতিমাসে ৪৫০ টাকা করে দেবে সরকার। আর বার্ষিক হারে প্রত্যেক শিক্ষার্থীকে ৫৬০ টাকা করে দেয়ার কথা জানানো হয়েছে। অন্যদিকে সাধারণ বৃত্তিপ্রাপ্ত ৬ হাজার শিক্ষার্থীর প্রত্যেককে মাসিক ৩০০ টাকা হারে বৃত্তি দেয়া হবে। এছাড়াও সাধারণ বৃত্তিপ্রাপ্তদের বার্ষিক ৩৫০ টাকা দেয়া হবে বলে জানানো হয়। আগামী দুইবছর অর্থাৎ ৯ম থেকে ১০ম শ্রেণি পর্যন্ত বৃত্তির সুবিধা পাবেন এসব শিক্ষার্থীরা।