ভিকারুননিসায় অধ্যক্ষ নিয়োগে আইনি বাধা নেই

২৫ মার্চ ২০১৯, ০৮:১৩ PM

© ফাইল ফটো

ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে অধ্যক্ষ নিয়োগের বিজ্ঞপ্তির বৈধতা নিয়ে করা রিট খারিজ হয়েছে। এর ফলে ওই শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যক্ষ নিয়োগে আইনগত কোনো বাধা নেই বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষে শুনানিতে থাকা ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. আল আমিন সরকার।

সোমবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ শুনানি নিয়ে রিটটি উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দিয়েছেন।

আইনজীবী সূত্র বলছে, ওই শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের পক্ষে অধ্যক্ষ নিয়োগের জন্য চলতি বছরের ৮ মার্চ বিজ্ঞপ্তি দেওয়া হয়। এই বিজ্ঞপ্তির বৈধতা চ্যালেঞ্জ করে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ গার্ডিয়ান ফোরামের সভাপতি এ কে এম খোরশেদ আলম ওই রিট করেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. এমদাদুল হক। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. আল আমিন সরকার।

এ বিষয়ে আল আমিন সরকার সাংবাদিকদের বলেন, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যক্ষ নিয়োগ স্থগিত করে গত বছর মন্ত্রণালয় এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর পরিপত্র জারি করেছে বলে রিটে বলা হয়। অথচ চলতি বছরের ২৫ ফেব্রুয়ারি এর আগের ওই সিদ্ধান্ত স্থগিত করে শিক্ষা মন্ত্রণালয়। সর্বশেষ ৫ মার্চ ঢাকা শিক্ষা বোর্ডও অধ্যক্ষ নিয়োগের শর্ত উল্লেখ করে যেসব শিক্ষাপ্রতিষ্ঠানে ভারপ্রাপ্ত অধ্যক্ষ আছেন, সেখানে বিধি অনুসারে তিন মাসের মধ্যে অধ্যক্ষ নিয়োগ দিতে বলেছে—এসব তথ্য গোপন করে ওই রিটটি করা হয়। শুনানি নিয়ে আদালত আদেশ দিতে চাইলে রিট আবেদনকারীপক্ষের কৌঁসুলি রিট আবেদনটি ফেরত নেওয়ার কথা জানান। তখন আদালত রিটটি উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দেন।

নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধ্বস, নিহত বেড়ে ১৫০
  • ২৭ আগস্ট ২০২৬
নেপালে ভয়াবহ বন্যায় শোক জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • ২৬ আগস্ট ২০২৬
লোডশেডিংয়ে অতিষ্ট হয়ে উপাচার্য বাসভবন অভিমুখে সিকৃবি শিক্…
  • ২৬ আগস্ট ২০২৬
স্কলারশিপে স্নাতকোত্তর-পিএইচডির সুযোগ জাপানে, করুন আবেদন
  • ২৬ আগস্ট ২০২৬
২৭ লাখ টাকায় নির্মিত টয়লেট, ব্যবহার করা যায়নি এক দিনও
  • ২৬ আগস্ট ২০২৬
মঞ্চে ফিরছে ‘পদ্মা নদীর মাঝি’, নতুন প্রযোজনায় তেজগাঁও কলেজ …
  • ২৬ আগস্ট ২০২৬