ফের ভিকারুননিসা ছাত্রীর আত্মহত্যা

১২ মার্চ ২০১৯, ০৮:২৮ PM
এক ছাত্রীর আত্মহত্যায় আন্দোলনরত শিক্ষার্থীরা

এক ছাত্রীর আত্মহত্যায় আন্দোলনরত শিক্ষার্থীরা © ফাইল ফটো

ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের এক ছাত্রী ফের আত্মহত্যা করেছেন। পরিবারের পক্ষ থেকে জানানো হয়, অর্ধবার্ষিকী পরীক্ষায় ফেল করায় একাদশ শ্রেণির শিক্ষার্থী সারা আক্তার স্বর্ণা আত্মহত্যা করেন। মঙ্গলবার ভোরে এ ঘটনা ঘটে।

খোঁজ নিয়ে জানা যায়, সোমবার স্বর্ণার অর্ধবার্ষিকী পরীক্ষার ফল প্রকাশ করা হয়। সে জীববিজ্ঞান বিষয়ে ফেল করে। পরদিন মঙ্গলবার ভোরে স্বর্ণা তার রুমের সিলিং ফ্যানের সঙ্গে কাপড় বেঁধে গলায় ফাঁস দেয়। স্বর্ণাকে ফ্যানের সঙ্গে ঝুলতে দেখে তার রুমের দরজা ভেঙে উদ্ধার করে পাশ্বর্বর্তী হাসপাতালে নেয়া হয়। পরে সেখানে দায়িত্বরত চিকিৎসকরা স্বর্ণাকে মৃত ঘোষণা করেন।

জানা যায়, স্বর্ণা ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে বিজ্ঞান বিভাগের একাদশ শ্রেণির ছাত্রী ছিল। সিদ্ধেশ্বরী খন্দকার গলিতে ভাড়া বাসায় পরিবারের সঙ্গে থাকতো। স্বর্ণ পরিবারের বড় সন্তান। তার ছোট একটি বোন রয়েছে। সেও এই শিক্ষা প্রতিষ্ঠানে পড়ালেখা করছে। তারা বাবা একজন ব্যবসায়ী ও মা গৃহিণী। তার এই অকাল মৃত্যুতে পরিবারের সবার মধ্যে শোকের মাতম নেমে এসেছে।মঙ্গলবার সন্ধ্যায় স্বর্ণাকে নিজ জেলায় দাফন করতে মাদারীপুর নিয়ে যাওয়া হয়েছে বলেও জানানো হয়।

কলেজ শিক্ষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, ভিকারুননিসার বেইলি রোড শাখায় স্বর্ণা স্কুল পর্যায়ে ভর্তি হয়। বিগত সময়ে প্রতিটি পরীক্ষায় সে ভালো ফল অর্জন করেছিল। কিন্তু একাদশ শ্রেণির অর্ধবার্ষিকী পরীক্ষায় সে জীববিজ্ঞানে ফেল করে। স্বর্ণা খুব শান্ত মেজাজের মেয়ে ছিল। তার এমন মৃত্যুতে কলেজের সহপাঠী ও শিক্ষকদের মধ্যে শোক ছায়া নেমে এসেছে। পাশাপাশি তার আত্মার মাগফেরাত কামনা করেন তারা।

এর আগে গত বছরের ৩ ডিসেম্বর নিজের সামনে বাবাকে অপমান সইতে না পেরে গলায় ফাঁস দিয়েছিল রাজধানীর বেইলি রোডে অবস্থিত ভিকারুননিসা স্কুলের ৯ম শ্রেণির ছাত্রী অরিত্রি অধিকারী।

এ বিষয়ে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের গভর্নি বডির সদস্য ইউনূস আলী আকন্দ বলেন, অরিত্রি অধিকারীর পর আবারও স্বর্ণা নামে একাদশ শ্রেণির একটি মেয়ে আত্মহত্যা করেছে। বিষয়টি খুবই দুঃখজনক। এ ঘটনার জন্য আমরা মর্মাহত। কেন এই ছাত্রী আত্মহত্যা করলো তা আমরা খতিয়ে দেখবে?

ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির সভাপতি গোলাম আশরাফ তালুকদার বলেন, আমরা স্বর্ণার অকাল মৃত্যুতে মর্মাহত। তার আত্মহত্যার মাগফেরাত কামনা করে কলেজের পক্ষ থেকে দোয়া মাফফিল আয়োজন করা হয়। ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা না ঘটে সে ব্যাপারে লক্ষ্য রাখব।

বিদ্যালয়টি ফিরল শিক্ষামন্ত্রীর নামে
  • ০২ এপ্রিল ২০২৬
দেশে বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ৩২ হাজার ৩৩২ মেগাওয়াট
  • ০২ এপ্রিল ২০২৬
ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করতে করতে এমপির বক্তব্যের সময় শেষ
  • ০২ এপ্রিল ২০২৬
সুশাসন নিশ্চিতে নিরপেক্ষ প্রশাসনের বিকল্প নেই
  • ০২ এপ্রিল ২০২৬
চীনের পিকিং ইউনিভার্সিটিতে উচ্চশিক্ষার সুযোগ পাচ্ছেন সরকারি…
  • ০২ এপ্রিল ২০২৬
এনএসইউতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা স…
  • ০২ এপ্রিল ২০২৬