হাফ ভাড়া দেয়ায় শিক্ষার্থীকে গলা ধাক্কা, ৩০ বাস জব্দ

০৬ মার্চ ২০১৯, ০৮:১৯ PM
বাস আটকাচ্ছে শিক্ষার্থীরা

বাস আটকাচ্ছে শিক্ষার্থীরা © সংগৃহীত

রাজধানীর ফার্মগেটের খামারবাড়ি এলাকায় বাস ভাড়া নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে এক শিক্ষার্থীকে গলা ধাক্কা দিয়ে বাস থেকে নামিয়ে দেয় বাস হেল্পার। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে শিক্ষার্থীরা ওই রাস্তায় চলাচলকারী ৩০টির বেশি বাস জব্দ করে রাখে। বুধবার সকালে এ ঘটনা ঘটে বলে।

জানা যায়, সরকারি বিজ্ঞান কলেজের মিদুল নামের এক ছাত্রকে বিকাশ বাস থেকে গলা ধরে নামানো হলে ওই কলেজের শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয় পড়ে। পরে তাদের সঙ্গে যোগ দেয় তেজগাঁও কলেজ ও ঢাকা কলেজের শিক্ষার্থীরা। বিজয় সরণি থেকে ঢাকা কলেজ ও আজিমপুর অভিমুখের ভিআইপি ২৭, বিকাশসহ বেশ কয়েকটি কোম্পানির বাস আটক করে শিক্ষার্থীরা। কথা কাটাকাটির এক পর্যায়ে তারা একটি গাড়ির সামনের দিকের কয়েকটা গ্লাস ভাংচুর করে।

শরিফ রাজ নামের বিজ্ঞান কলেজের এক শিক্ষার্থী বলেন, সপ্তাহ খানেক আগে লাব্বাইক কোম্পানির ৩টি বাস একই অপরাধে কলেজ প্রাঙ্গণে আটকানো হয়। পরে স্টুডেন্ট ভাড়া নেবে বলে মুচলেকায় সই দিয়ে বাস নিয়ে যায়। এখন আবারও সেই অপরাধ করছে।

কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে শরীফ আরো বলেন, বাস চালক/কর্মচারীদের এ আচরণ চলমান রয়েছে। প্রতিদিন রাজধানীর কোথাও না কোথাও ভাড়া নিয়ে শিক্ষার্থীদের সাথে ঝামেলা হচ্ছে। আমরা সাধারণ শিক্ষার্থীরা এর সবচেয়ে বেশি শিকার। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে যথাযথ ব্যবস্থা নেয়ার জন্য আমরা আহবান করবো।

ঘটনার কিছুক্ষণের মধ্যে পুলিশের একটি দল আসে। আহাদ নামের পুলিশের এক কর্মকর্তা শিক্ষার্থীদের বুঝানোর চেষ্টা করেন। ক্ষুদ্ধ না হয়ে শিক্ষার্থীদের শান্ত করার চেষ্টা করেন ঐ পুলিশ কর্মকর্তা।

তবে ঘটনাস্থলের পুলিশ সদস্যরা এ বিষয়ে সাংবাদিকদের কিছু বলতে রাজি হয়নি। সাংবাদিকের পরিচয় জানার পরেও একজন পুলিশ সদস্য বলেন, কথা বলার দরকার নেই, যান।

আটককৃত গাড়িগুলোর চালকদের কাছে জানতে চাইলে তারা বলেন, হাফ ভাড়া তো আমাদের হাতে না। আপনারা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেন। তাদের সঙ্গে কথা বলেন। আমরা তো নিরুপায়। আমরা কি করতে পারি। মালিক যা বলে আমরা তা করি।

স্কুলছাত্রীকে যৌন হয়রানি, বরখাস্ত শিক্ষক
  • ১৭ এপ্রিল ২০২৬
ইনকিলাব মঞ্চের দেয়াল লিখনের ওপর পাল্টা দেয়ালিকা আঁকল ছাত্রদল
  • ১৭ এপ্রিল ২০২৬
অবশেষে মিলল রূপপুর পারমাণবিকে জ্বালানি লোডিংয়ের লাইসেন্স
  • ১৭ এপ্রিল ২০২৬
রাজধানীতে সিসা বারে অভিযান, ম্যানেজার আটক
  • ১৭ এপ্রিল ২০২৬
অফিস সহায়ককে পুলিশে দিলেন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস
  • ১৭ এপ্রিল ২০২৬
সোহরাওয়ার্দী মেডিকেলের আবাসন সংকট: লিখিত সমাধান জানাতে অধ্য…
  • ১৭ এপ্রিল ২০২৬