প্রশ্ন কেলেঙ্কারিতে সংসদে ক্ষোভ, ফের পরীক্ষা নেয়ার দাবি

০৩ ফেব্রুয়ারি ২০১৯, ০৯:৩৭ PM
জাতীয় সংসদ

জাতীয় সংসদ

এসএসসি পরীক্ষার প্রথম দিনের প্রশ্নপত্র বিভ্রাট নিয়ে সংসদে ক্ষোভ প্রকাশ করেছেন বিরোধী দল জাতীয় পার্টির সংসদ সদস্যরা। তারা বলেছেন, যারা ভুল প্রশ্নে পরীক্ষা দিয়েছেন; তাদের কোন মানদণ্ডে নম্বর দেয়া হবে? সিলেবাসের বাইরের প্রশ্নে তারা পরীক্ষায় কী লিখলো? তারা না লিখলেও কী নম্বর দেয়া হবে? বিরোধী দলের দাবি- সংশ্লিষ্ট কেন্দ্রগুলোতে  নতুন প্রশ্নে ফের পরীক্ষা নেওয়া।

রোববার একাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে বিষয়টি উত্থাপন করেন বিরোধী দলীয় সদস্যরা। যা নিয়ে পরবর্তীতে ক্ষোভ চলে।

সংসদে জাতীয় পার্টির এমপি ও সাবেক প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির কাছে জানতে চান, প্রশ্নপত্র কেলেঙ্কারিতে শিক্ষার্থীদের বড় ধরনের ক্ষতির মুখে পড়তে হবে। যা তাদের শিক্ষাজীবনের ওপর প্রভাব ফেলবে। এ বিষয় মন্ত্রণালয় কি ব্যবস্থা নিয়েছে?

জবাবে ভুল প্রশ্নে পরীক্ষা নেওয়া শিক্ষার্থীদের খাতা আলাদাভাবে মূল্যায়ন করা হবে বলে জানান শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

এতে ক্ষোভ প্রকাশ করেন জাতীয় পার্টির আরেক সংসদ সদস্য ফখরুল ইমাম। তিনি বলেন, যারা ভুল প্রশ্নে পরীক্ষা দিয়েছেন তাদের কোন মানদণ্ডে নম্বর দেবেন। সিলেবাসের বাইরের প্রশ্নে তারা পরীক্ষায় কী লিখলো? তারা না লিখলেও কী নম্বর দিবেন? বরং তাদের সিলেবাসে নতুন প্রশ্নে তাদের আবারো পরীক্ষা নেওয়া যায় কিনা?

তবে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি জানান, নতুন করে পরীক্ষা নিলেও তো একই মানদণ্ড নিশ্চিত করা সম্ভব নয়। কারণ আগের যে প্রশ্নে অন্যরা পরীক্ষা দিয়েছে, একই প্রশ্নে আবারো পরীক্ষা নেওয়ার সুযোগ নেই। আর নতুন প্রশ্ন করলে তো আলাদাই হলো।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জাল সিল তৈরি চেষ্টার অভিযোগে একজন আ…
  • ০৭ এপ্রিল ২০২৬
একক নাকি জোটগতভাবে লড়বে—দ্বিধাদ্বন্দ্বে এনসিপি
  • ০৭ এপ্রিল ২০২৬
জয়পুরহাটে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত
  • ০৭ এপ্রিল ২০২৬
দায়িত্ব নিয়েই নিজের প্রথম কাজ কী হবে, জানালেন তামিম
  • ০৭ এপ্রিল ২০২৬
ইরান যুদ্ধ: এর আগে আরও যেসব হুমকি দিয়েছেন ট্রাম্প
  • ০৭ এপ্রিল ২০২৬
আম পাড়তে গিয়ে পা ছিটকে পায়ুপথে রড ঢুকে শিশুর মৃত্যু
  • ০৭ এপ্রিল ২০২৬
close