ক্যাডেট কলেজে ভর্তির লিখিত পরীক্ষার ফল প্রকাশ

০২ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:৫৩ PM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ১০:৪৫ AM
ক্যাডেট কলেজ

ক্যাডেট কলেজ © সংগৃহীত

ক্যাডেট কলেজে সপ্তম শ্রেণিতে ভর্তির লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। আজ রবিবার (২ ফেব্রুয়ারি) ক্যাডেট কলেজের ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়।

প্রকাশিত ফল সূত্রে জানা গেছে, লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের মৌখিক ও স্বাস্থ্য পরীক্ষা আগামী ৯ ফেব্রুয়ারি থেকে ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে। তবে ১৪ ও ১৫ ফেব্রুয়ারি সরকারি ছুটি থাকায় মৌখিক ও স্বাস্থ্য পরীক্ষা অনুষ্ঠিত হবে না।

লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের মৌখিক ও স্বাস্থ্য পরীক্ষার নির্ধারিত তারিখ ও সময় ৪ ফেব্রুয়ারি (https://www.cadetcollege.army.mil.bd/) ওয়েবসাইটে প্রকাশ করা হবে। মৌখিক ও স্বাস্থ্য পরীক্ষা ঢাকা সেনানিবাসের ২৫ ই বেঙ্গলে (সিগন্যাল গেইট/অফিসার্স মেস-সি সংলগ্ন) অনুষ্ঠিত হবে। মৌখিক পরীক্ষায় পরীক্ষার্থীদের সঙ্গে বাবা ও মাকে উপস্থিত থাকতে হবে।

ক্যাডেট কলেজগুলো প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ সেনাবাহিনীর অ্যাডজুটেন্ট জেনারেল শাখার প্রত্যক্ষ তত্ত্বাবধানে পরিচালিত আবাসিক শিক্ষাপ্রতিষ্ঠান। লেখাপড়ার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রম এবং অতিরিক্ত শিক্ষা কার্যক্রমের মাধ্যমে ক্যাডেটদের সুনাগরিক ও চৌকস ব্যক্তিত্ব হিসেবে গড়ে তুলতে সাহায্য করে। গত ৪ জানুয়ারি একযোগে দেশের ১২টি ক্যাডেট কলেজে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ৬০০টি আসনের বিপরীতে পরীক্ষার্থীর সংখ্যা ছিল প্রায় ৩০ হাজার। বর্তমানে ছেলেদের জন্য ৯টি ও মেয়েদের জন্য তিনটি ক্যাডেট কলেজ রয়েছে।

রাজবাড়ীতে মাদক সেবনের দায়ে তিন যুবককে জেল-জরিমানা
  • ০৫ মার্চ ২০২৬
কম দামে আইফোন আনল অ্যাপল, পাওয়া যাবে ১১ মার্চ থেকে
  • ০৫ মার্চ ২০২৬
‘FAAH’ ট্রেন্ড: হঠাৎ কেন ভাইরাল বাংলাদেশের সোশ্যাল মিডিয়ায়?
  • ০৫ মার্চ ২০২৬
সরাসরি মৌখিক পরীক্ষা দিয়ে চাকরি আবুল খায়ের গ্রুপে, পদ ৫০, আ…
  • ০৫ মার্চ ২০২৬
সাংবাদিক সমিতি ‘দখলচেষ্টা’ ছাত্রদলের, কার্যালয়ে ঢুকে হামলায়…
  • ০৫ মার্চ ২০২৬
অবকাঠামো উন্নয়নে অধিদপ্তরকে আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ…
  • ০৫ মার্চ ২০২৬