বাউবিতে এসএসসি প্রোগ্রামে ভর্তি আবেদন শুরু আজ

০৫ জানুয়ারি ২০২৫, ০৭:৪৬ AM , আপডেট: ১৫ জুলাই ২০২৫, ১২:১১ PM
বাউবি

বাউবি © সংগৃহীত

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) ‘ওপেন স্কুল’ পরিচালিত এসএসসি প্রোগ্রামের ২০২৫-২৬ শিক্ষাবর্ষে অনলাইনে আবেদন শুরু হবে আজ (৫ জানুয়ারি) থেকে। দুই মাস ধরে চলবে এ ভর্তি প্রক্রিয়া। সম্প্রতি প্রকাশিত ভর্তি বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।

ভর্তির যোগ্যতা
ভর্তি পরীক্ষার ন্যূনতম যোগ্যতা জেএসসি/জেডিসি/অষ্টম শ্রেণি/সরকার স্বীকৃত সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। তবে যাদের ওই বিষয়ে কোনো সনদ নেই তারাও ভর্তির জন্য আবেদন করতে পারবে; তবে এ ক্ষেত্রে বয়স হতে হবে ১৪ বছর (৩১/১২/২০২৪ ইং তারিখে)।

আবেদনকারীকে যোগ্যতা যাচাইয়ের জন্য বাউবি কর্তৃক নির্ধারিত ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এ জন্য ভর্তির আবেদন ফরম ফি বাবদ ৩০০ টাকা দিতে হবে। ভর্তি পরীক্ষার বিষয়, তারিখ, মানবণ্টন ও পরীক্ষা কেন্দ্র এবং ভর্তি পরীক্ষার যাবতীয় বিস্তারিত তথ্য বাউবির ওয়েবসাইট থেকে পাওয়া যাবে। ভর্তি সংক্রান্ত জরুরি প্রয়োজনে ০১৬১৮-৯৭৭২৩৭, ০১৯০৭-৪৫১৬১২ এই নম্বরগুলোয় যোগাযোগ করা যাবে।

ভর্তির আবেদনপত্রের তারিখ: ৫ জানুয়ারি থেকে ৫ মার্চ ২০২৫।

ভর্তি পরীক্ষা: ২৫ এপ্রিল ২০২৫।

*সরাসরি অনলাইনে ভর্তির জন্য: osapsnew.bou.ac.bd ও বিস্তারিত তথ্য জানতে www.bou.ac.bd ওয়েবসাইটে যেতে পারেন আগ্রহীরা।

ভোটকেন্দ্রে মোবাইল ফোনে নিষেধাজ্ঞা
  • ০৯ ফেব্রুয়ারি ২০২৬
মুন্সিগঞ্জে বিএনপির সংঘর্ষ: অস্ত্রধারী ৪ জন শনাক্ত, গ্রেপ্ত…
  • ০৯ ফেব্রুয়ারি ২০২৬
ডাক্তারি ছেড়ে রাজনীতিতে আসা নিয়ে অপপ্রচার, যা বললেন তাসনিম …
  • ০৯ ফেব্রুয়ারি ২০২৬
মধ্যরাতে বিজ্ঞপ্তি দিয়ে চট্টগ্রাম বন্দরের ধর্মঘট স্থগিত
  • ০৯ ফেব্রুয়ারি ২০২৬
ব্যবসায়ীকে গুলি করে হত্যা
  • ০৯ ফেব্রুয়ারি ২০২৬
এনসিপি প্রার্থীর কেন্দ্র এজেন্টকে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্…
  • ০৯ ফেব্রুয়ারি ২০২৬