নবম-দশম শ্রেণি বই থেকে বাতিল হচ্ছে ‘ফাদার অব দ্য নেশন’ অধ্যায়

০৪ ডিসেম্বর ২০২৪, ১২:২৬ AM , আপডেট: ১৭ জুলাই ২০২৫, ১২:২৯ PM
নবম-দশম শ্রেণির পাঠ্যবই

নবম-দশম শ্রেণির পাঠ্যবই © সংগৃহীত

নতুন শিক্ষাক্রম বাতিলের পর নবম-দশম শ্রেণির পাঠ্যবইয়ে সংশোধন ও পরিমার্জন আনা হচ্ছে। ‘ফাদার অব দ্য নেশন’ অধ্যায় ইংরেজি বই থেকে বাদ দিয়ে নতুনভাবে ‘গ্রাফিতি’ অধ্যায় যুক্ত করা হয়েছে। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) তথ্যমতে, বাংলা ও ইংরেজি বই থেকে সাতটি গদ্য এবং চারটি কবিতা বাদ দেওয়া হয়েছে। পাশাপাশি নতুন অধ্যায় ও লেখা যুক্ত করা হচ্ছে।

নবম-দশম শ্রেণির ‘বাংলা সাহিত্য’ বইয়ে জহির রায়হানের ‘একুশের গল্প’ এবং জুলাই বিপ্লব নিয়ে লেখা ‘আমাদের নতুন গৌরবগাঁথা’ নামে একটি সংকলিত গদ্য যুক্ত করা হয়েছে। তবে আগে থেকে বইয়ে থাকা জহির রায়হানের ‘বাঁধ’ গদ্যসহ সাতটি গদ্য বাদ যাচ্ছে। বাদ দেওয়া বাকি ছয়টি গদ্য হলো রবীন্দ্রনাথ ঠাকুরের ‘দেনাপাওনা’, মোতাহের হোসেন চৌধুরীর ‘লাইব্রেরি’, কবীর চৌধুরীর ‘পয়লা বৈশাখ’, সেলিনা হোসেনের ‘রক্তে ভেজা একুশ’, হুমায়ূন আহমেদের ‘নিয়তি’ এবং ড. মুহম্মদ জাফর ইকবালের ‘তথ্যপ্রযুক্তি’।

অবশ্য একই পাঠ্যবইয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের ‘সুভা’ ও ‘লাইব্রেরি’ গদ্য দুটি আগের মতোই রাখা হয়েছে। এছাড়া মোতাহের হোসেন চৌধুরীর ‘লাইব্রেরি’ গদ্যটি বাদ গেলেও তার লেখা ‘শিক্ষা ও মনুষ্যত্ব’ গল্পটি রয়েছে। আর হুমায়ূন আহমেদের ‘নিয়তি’ গদ্য বাদ দেওয়া হলেও তার উপন্যাস ‘১৯৭১’ যুক্ত করা হচ্ছে পাঠ্যবইয়ে। বাদ দেওয়া হচ্ছে সেলিনা হোসেনের ‘কাকতাড়ুয়া’ উপন্যাসও।

অন্যদিকে চারটি কবিতা বাদ দেওয়া হচ্ছে। অবশ্য নতুন কবিতা যুক্ত করা হচ্ছে না। যে চারটি কবিতা বাদ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে সেগুলো হলো- কাজী নজরুল ইসলামের ‘আজ সৃষ্টি-সুখের উল্লাসে’, সৈয়দ শামসুল হকের ‘আমার পরিচয়’, নির্মলেন্দু গুণের ‘স্বাধীনতা, এ শব্দটি কীভাবে আমাদের হলো’ এবং কামাল চৌধুরীর ‘সাহসী জননী বাংলা’। কাজী নজরুল ইসলামের অন্য দুটি কবিতা ‘মানুষ’ ও ‘উমর ফারুক’ বইয়ে রাখা হচ্ছে।

এদিকে, নবম-দশম শ্রেণির ‘ইংলিশ ফর টুডে’ নামের ইংরেজি বইয়ে একটি অধ্যায় বাদ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। সেটি হলো ইউনিট ওয়ান হিসেবে থাকা ‘ফাদার অব দ্য নেশন’। অন্যদিকে ‘সেন্স অব সেলফ’, ‘লোনলিনেস’ এবং জুলাই বিপ্লবের ওপর লেখা ‘গ্রাফিতি’ নামে নতুন তিনটি অধ্যায় যুক্ত হচ্ছে।

এই বিষয়ে এনসিটিবির চেয়ারম্যান অধ্যাপক এ কে এম রিয়াজুল হাসান বলেন, পাঠ্যবইয়ে দলীয় প্রচার-প্রোপাগান্ডার বিষয়গুলো বাদ দেওয়া হচ্ছে। মুক্তিযুদ্ধের বিষয়বস্তু তুলে ধরা হচ্ছে। তাছাড়া জুলাই গণঅভ্যুত্থানের বিষয়বস্তু সাহিত্যের ধাঁচে যুক্ত করার সিদ্ধান্ত হয়েছে। তাছাড়া বইয়ের পেছনের পৃষ্ঠায় জুলাই গণ-অভ্যুত্থানের গ্রাফিতি যুক্ত করা হচ্ছে।

ট্যাগ: এসএসসি
‘আমি মুক্তিযোদ্ধা, আপনিও জানেন মাননীয় স্পিকার, কিন্তু আওয়াম…
  • ৩১ মার্চ ২০২৬
রামেকে হাসপাতালে হামের উপসর্গে ২ শিশুর মৃত্যু, ভর্তি ৯৮
  • ৩১ মার্চ ২০২৬
৩ বিশ্ববিদ্যালয়ের পর গুচ্ছে ফার্স্ট হওয়া ঐশি ঢাবিতেই পরীক্ষ…
  • ৩১ মার্চ ২০২৬
শহীদ মুগ্ধের বাবার চিকিৎসার খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক …
  • ৩১ মার্চ ২০২৬
ফ্যাসিস্টের যন্তর-মন্তর ঘর থেকে মুক্তিযোদ্ধা হওয়া রাজাকারদে…
  • ৩১ মার্চ ২০২৬
শিশুদের সব মৃত্যু হামের কারণে নয়: স্বাস্থ্যসচিব
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence