শাওমি ফোনে প্রাণ গেল আইডিয়াল কলেজ শিক্ষার্থীর!

০২ ডিসেম্বর ২০১৮, ০৯:৫৭ PM

ফেনীতে মোবাইল ফোন বিস্ফোরণে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। রবিবার বিকালে স্বপ্নীল মজুমদার (১৭) নামের ওই শিক্ষার্থী ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন। নিহত মজুমদার স্বপ্নীল ঢাকা আইডিয়াল কলেজের প্রথম বর্ষের ছাত্র।

নিহতের নানা আবদুর রাজ্জাক জানান, বাবা সুমন মজুমদারকে নিতে স্বপ্নীল ফেনী শহর তলীর চাড়ীপুর এলাকার আমিন মিয়ার বাড়িতে আসে। শনিবার বিকেলে নানার বাড়িতে শাওমি কোম্পানির একটি মোবাইল হ্যান্ডসেট চার্জ দিয়ে ঘুমাতে যায়। এ সময় ঘরের লাইট বন্ধ করতে অন্য একটি সুইচ চাপ দিলে বিকট শব্দে মোবাইল ফোনটি বিস্ফোরিত হয়। এতে পুরো ঘরে আগুন ধরে স্বপ্নীল মজুমদারের শরীরের ৯০ ভাগ দগ্ধ হয়ে যায়।

পরে স্বজনরা তাকে উদ্ধার করে প্রথমে আধুনিক ফেনী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ দিকে ফেনী ফায়ার স্টেশনের ইনচার্জ কবির আহম্মদ জানান, আগুন লাগার কোনো কারণ খুঁজে পাওয়া যায়নি। তবে তার ব্যবহৃত মোবাইল হ্যান্ড সেট শাওমি ক্ষত-বিক্ষত ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মোবাইল বিস্ফোরণেই স্বপ্নীল দগ্ধ হয়।

স্বর্ণজয়ী থেকে নিষেধাজ্ঞা! মাবিয়ার চোখে এখন ভবিষ্যতের অজানা…
  • ১৩ এপ্রিল ২০২৬
বৈসু উৎসবের বর্ণিল সূচনা, ফুল আর প্রার্থনায় নদী তীরে প্রাণ…
  • ১৩ এপ্রিল ২০২৬
ইসলামী ব্যাংকের ত্রৈমাসিক ব্যবসায় পর্যালোচনা সভা অনুষ্ঠিত
  • ১৩ এপ্রিল ২০২৬
চৈত্র সংক্রান্তি ও নববর্ষ ঘিরে আইএসইউতে উৎসবের আমেজ
  • ১৩ এপ্রিল ২০২৬
ইরানের সব বন্দর অবরোধ মার্কিন সামরিক বাহিনীর
  • ১৩ এপ্রিল ২০২৬
ইউজিসি চেয়ারম্যানের সঙ্গে ইউএসইটি বিওটি চেয়ারম্যানের সৌজন্য…
  • ১৩ এপ্রিল ২০২৬