লটারিতে স্কুলে শিক্ষার্থী ভর্তিতে রেজিস্ট্রেশনের সময় বাড়ল

০৮ নভেম্বর ২০২৪, ০৯:২০ PM , আপডেট: ১৯ জুলাই ২০২৫, ০৮:৩২ PM

প্রথম থেকে নবম শ্রেণির শিক্ষার্থী ভর্তিতে শূন্য আসনের তথ্যসহ রেজিস্ট্রেশনের সময়সীমা বাড়িয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর (মাউশি)। নতুন সময়সূচি অনুযায়ী আগামী ১০ নভেম্বর পর্যন্ত রেজিস্ট্রেশন করা যাবে। এর আগে রেজিস্ট্রেশনের শেষ সময় ছিল ৮ নভেম্বর পর্যন্ত।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) উপপরিচালক (মাধ্যমিক) মোহাম্মদ আজিজ উদ্দিনের স্বাক্ষরিত এক চিঠি থেকে এ তথ্য জানা যায়। শুক্রবার (৮ নভেম্বর) চিঠিটি মাউশির ওয়েবসাইটে প্রকাশ করা হয়।

চিঠি বলা হয়েছে,২০২৫ শিক্ষাবর্ষে সারা দেশের মহানগরী ও জেলার সদর উপজেলা পর্যায়ের সব সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ডিজিটাল লটারির মাধ্যমে প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করার লক্ষ্যে প্রতিষ্ঠানের শূন্য আসনসহ অন্যান্য তথ্য দাখিলের সময়সীমা ৮ নভেম্বর পর্যন্ত নির্ধারিত রয়েছে।

চিঠিতে আরও জানানো হয়, নির্ধারিত সময়ের মধ্যে বেশকিছু প্রতিষ্ঠান রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পন্ন করতে না পারায় টেলিটক বাংলাদেশ লিমিটেডের আবেদনের পরিপ্রেক্ষিতে এই রেজিস্ট্রেশন প্রক্রিয়ার সময়সীমা ১০ নভেম্বর পর্যন্ত বৃদ্ধি করা হলো।

গণভোট-গুম কমিশনসহ বিভিন্ন অধ্যাদেশ বাতিলের প্রস্তাবের জকসুর…
  • ০৯ এপ্রিল ২০২৬
বিসিবির সংবিধানে এডহক কমিটি বলতে কিছুই নাই: আসিফ মাহমুদ
  • ০৯ এপ্রিল ২০২৬
সংসদে মানবাধিকার কমিশন ও গুম অধ্যাদেশ পাসের আহ্বান
  • ০৯ এপ্রিল ২০২৬
দিল্লির বৈঠকে শেখ হাসিনা-কামালকে ফেরত চাইল ঢাকা
  • ০৯ এপ্রিল ২০২৬
প্রিমিয়ার লিগ আয়োজন নিয়ে যা বললেন তামিম ইকবাল
  • ০৯ এপ্রিল ২০২৬
নরসিংদীতে শিবিরের দুই দিনব্যাপী ‘প্রকাশনা উৎসব’
  • ০৮ এপ্রিল ২০২৬
close