অনলাইনে সরকারি বিদ্যালয়ে ভর্তি সংক্রান্ত সভা ২ ডিসেম্বর

২৭ নভেম্বর ২০১৮, ০৬:২২ PM
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর

অনলাইনে সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে ২০১৯ শিক্ষাবর্ষে শিক্ষার্থী ভর্তি সংক্রান্ত পৃথক দুটি সভা আগামী রবিবার (২ ডিসেম্বর) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে অনুষ্ঠিত হবে।  ঢাকা জেলা ছাড়া অন্যান্য জেলা-উপজেলা পর্যায়ের সরকারি বিদ্যালয়ে ভর্তি কার্যক্রম অনলাইনে সম্পাদনের পূর্ব প্রস্তুতি হিসেবে এ সভাগুলোর অায়োজন করা হয়েছে।  আজ মঙ্গলবার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর সূত্রে এ তথ্য জানা যায়।

রবিবার সকাল ১০টায় ঢাকা জেলা ছাড়া ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম, সিলেট বিভাগে জেলা ও উপজেলা পর্যায়ের সরকারি স্কুলগুলোর ভর্তি সংক্রান্ত সভা অনুষ্ঠিত হবে।  আর দুপুর ২টায় রাজশাহী, রংপুর, খুলনা ও বরিশাল বিভাগের জেলা ও উপজেলা পর্যায়ের সরকারি স্কুলগুলোর ভর্তি সংক্রান্ত সভা অনুষ্ঠিত হবে।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের ৪র্থ তলার স্টুডিও কক্ষে এ সভা দুটি অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন অধিদপ্তরের নবনিযুক্ত মহাপরিচালক অধ্যাপক ড. সৈয়দ গোলাম ফারুক।  সভায় জেলা ও উপজেলা পর্যায়ের সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোর ভর্তি কমিটির সদস্য সচিবদের অংশগ্রহণ করবেন বলে জানিয়েছেন অধিদপ্তরের কর্মকর্তারা।

ট্যাগ: স্কুল
ইসলামাবাদে ‘শান্তি আলোচনা’ শুরু করল যুক্তরাষ্ট্র - ইরান
  • ১১ এপ্রিল ২০২৬
পাঁচ সিটিতে হামের জরুরি টিকা কর্মসূচি শুরু কাল, সারাদেশে কখন
  • ১১ এপ্রিল ২০২৬
ঢাকা মেডিকেল-ইডেনসহ রাজধানীর ৬ কলেজ ও এক জেলা ছাত্রদলের কমি…
  • ১১ এপ্রিল ২০২৬
ডিসিদের সন্তানদের জেলা স্কুলেই পড়তে হবে: শিক্ষামন্ত্রী
  • ১১ এপ্রিল ২০২৬
‘কমল’ বীজ ধান নিয়ে কৃষকদের সঙ্গে মতবিনিময় জিয়াউর রহমান ফাউন…
  • ১১ এপ্রিল ২০২৬
আসন্ন বাজেটে স্বাস্থ্যখাতে বরাদ্দ জিডিপির ১.৫ শতাংশ: স্বাস্…
  • ১১ এপ্রিল ২০২৬
close