২৫ মেধাবী ছাত্রীকে বাইসাইকেল দিল ইউনিয়ন পরিষদ

০৩ নভেম্বর ২০১৮, ০৩:৪৮ PM
বাইসাইকেল হাতে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা

বাইসাইকেল হাতে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা © সংগৃহীত

চুয়াডাঙ্গায় নারী শিক্ষাকে উৎসাহিত করতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের ২৫ মেধাবী ছাত্রীর মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে। শনিবার দুপুরে আলমডাঙ্গা উপজেলার আইলহাস ইউনিয়ন পরিষদের আয়োজনে এই সাইকেল বিতরণ করা হয়। লোকাল গভর্নমেন্ট সাপোর্টিং প্রজেক্টের (এলজিএসপি-৩) আওতায় ব্যতিক্রমধর্মী এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানা গেছে।

বাইসাইকেল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) খন্দকার ফরহাদ হোসেন। আইলহাস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুল মালেকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. কলিমুল্লাহ, জেলা তথ্য অফিসার আমিনুল ইসলাম ও জেলা আওয়ামীলীগের সাংগাঠনিক সম্পাদক মাসুদুজ্জামান লিটু।

অতিরিক্ত জেলা প্রশাসক  (রাজস্ব) খন্দকার ফরহাদ হোসেন বলেন, নারীদেরকে সামনের সারিতে আনতে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করছে। আইলহাস ইউনিয়ন পরিষদের ব্যতিক্রমী আয়োজন সেই উন্নয়নেরই ধারাবাহিকতা।

অনুষ্ঠানে আইলহাস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুল মালেক বলেন, অসচ্ছল পরিবারের শিক্ষার্থীদের মাঝে এই সাইকেল বিতরণ করা হয়েছে। দরিদ্র পরিবারের শিক্ষার্থীদেরকে পড়ালেখায় উৎসাহিত করতে এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।

অ্যামাজনে চাকরি পেলেন রুয়েটের আকিব
  • ০৬ অক্টোবর ২০২৬
ফ্যামিলি কার্ড নিয়ে যা বলল বিশ্বব্যাংক
  • ০৬ অক্টোবর ২০২৬
প্রতিপক্ষ হয়েও মেসির জয় চান বেনিনের ফুটবলার!
  • ০৬ অক্টোবর ২০২৬
স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্ট, জবাব …
  • ০৬ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন স্থায়ী সনদপ্রাপ্ত পাঁচ বেসর…
  • ০৬ অক্টোবর ২০২৬
রুয়েট কন্সট্রাক্ট কার্নিভালে ২য় স্থান অর্জন করলেন প্রেসিডেন…
  • ০৬ অক্টোবর ২০২৬