শিক্ষককে মারধর করে বহিষ্কার হলেন ৭ শিক্ষার্থী

২৮ জুন ২০২৪, ০৬:৫৫ PM , আপডেট: ৩০ জুলাই ২০২৫, ১২:০৫ PM
আড়াইহাজার সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়

আড়াইহাজার সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় © সংগৃহীত

শিক্ষককে মারধর করার কারণে নারায়ণগঞ্জের আড়াইহাজার সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের সাত শিক্ষার্থীকে বিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়েছে। শুক্রবার (২৮ জুন) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইশতিয়াক আহমেদ এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন। বৃহস্পতিবার বিকেলে বিদ্যালয়ের সভাপতি ও ইউএনও ইশতিয়াক আহমেদের সভাপতিত্বে বিদ্যালয়ের জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

বিদ্যালয় ও স্থানীয় সূত্রে জানা যায়, সুলতানসাদী উচ্চ বিদ্যালয়ের দফতরির মেয়ে ও স্কুলের এক ছাত্রীকে আড়াইহাজার সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী আকিব দীর্ঘ দিন ধরে স্কুলে আসা যাওয়ার পথে উত্যক্ত করে। বিষয়টি স্থানীয়রা বেশ কয়েকবার সতর্ক করলেও আকিব তার কোনো পরোয়া না করে বন্ধুদের নিয়ে ওই স্কুলের ছাত্রীকে উত্যক্ত করতে থাকে। 

জুনের প্রথম সপ্তাহে স্থানীয়রা আকিবসহ তার বন্ধুদের আটক করে সুলতানসাদী উচ্চ বিদ্যালয়ে সোপর্দ করে। সুলতানসাদী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক প্রদীপ বিশ্বাস সরকারি মডেল পাইলটের শিক্ষার্থী আকিব ও তার বন্ধুদের ছাত্রীর পেছনে না ঘুরে পড়াশোনায় মনোযোগ দেয়ার কথা বলে সতর্ক করে দেন। অন্যথায় তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট বিদ্যালয়ে ব্যবস্থা গ্রহণের জন্য জানাবেন। 

এতে ক্ষিপ্ত হয়ে গত ১০ জুন দুপুরে সুলতানসাদী উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক প্রদীপ বিশ্বাস আড়াইহাজার সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রশিক্ষণ সংক্রান্ত কাজ শেষে বের হলে অতর্কিতভাবে আকিব ও তার সহযোগী একই স্কুলের শিক্ষার্থী সিফাত, আকরাম, মেহেদী, মারুফ, সানপ্রিয়া, নাহিদ, সজীব একত্রিত হয়ে তার ওপর হামলা করে। ওই শিক্ষকের পড়নের জামা কাপড় ছিঁড়ে ফেলে এবং বেধরক পিটিয়ে গুরুতর আহত করে। আশপাশের শিক্ষকরা দ্রুত ঘটনাস্থলে এলে ওই শিক্ষার্থীরা পালিয়ে যায়। পরে প্রদীপ বিশ্বাসকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেয়া হয়। এ ঘটনায় স্থানীয় শিক্ষক সমাজে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়। পরে ইউএনও এ ব্যপারে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলে শিক্ষকরা শান্ত হয়।

বৃহস্পতিবার আড়াইহাজার সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও ইউএনও ইশতিয়াক আহমেদের সভাপতিত্বে বিদ্যালয়ের জরুরি সভায় শৃঙ্খলা পরিপন্থী কাজের অপরাধে ওই সাত শিক্ষার্থীকে বিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়।

ইউএনও ইশতিয়াক আহমেদ বলেন, শিক্ষকরা অত্যন্ত সম্মানীয়। শিক্ষককে লাঞ্চিত করার ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। এ ব্যপারে ৭ শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এ ধরণের ঘটনা কোনো বিদ্যালয়ে যাতে না ঘটে সে ব্যপারেও সতর্কতামূলক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

 
সাতক্ষীরায় তেল সংকটে মোটরসাইকেল বাজারে ধস, বাড়ছে ব্যাটারিচা…
  • ৩১ মার্চ ২০২৬
গাইড বই বাণিজ্যের অভিযোগ শিক্ষক সমিতির বিরুদ্ধে, তদন্তে ‘ধী…
  • ৩১ মার্চ ২০২৬
মিরসরাই বসতঘর থেকে অজগর উদ্ধার
  • ৩১ মার্চ ২০২৬
৯ মাস বয়সী শিশু রাইয়ানের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্…
  • ৩১ মার্চ ২০২৬
প্রতিষ্ঠান প্রধান নিয়োগ পরীক্ষায় নতুন নির্দেশনা জারি
  • ৩১ মার্চ ২০২৬
এইচএসসি পরীক্ষা কবে, জানালেন শিক্ষামন্ত্রী
  • ৩০ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence