মাধ্যমিক বিদ্যালয়ে ছুটি বাড়ছে না

২৪ এপ্রিল ২০২৪, ০২:৩২ PM , আপডেট: ০৬ আগস্ট ২০২৫, ১২:১১ PM
ফাঁকা ক্লাসরুম

ফাঁকা ক্লাসরুম © সংগৃহীত

সারাদেশে চলমান তীব্র তাপপ্রবাহে সাত দিনের ছুটি চলছে দেশের সব মাধ্যমিক বিদ্যালয়ে। সেই ছুটি শেষ হবে আগামী ২৭ এপ্রিল। ছুটি শেষ হলেও চলতি মাসে গরম কমার কোনো পূর্বাভাস নেই বলে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এমন পরিস্থিতিতে মাধ্যমিক বিদ্যালয়ের ছুটি নিয়ে আবার আলোচনা শুরু হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, তাপমাত্রা কমার পূর্ভাবাস না থাকলেও মাধ্যমিক বিদ্যালয়ে ছুটি আর বাড়ছে না। এবার এসব প্রতিষ্ঠানে ছুটি না বাড়িয়ে অনলাইন ক্লাস চালুর চিন্তা-ভাবনা করা হচ্ছে।

আবহাওয়া অফিস বলছে, দেশে চলমান এই তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। আর এই হিট অ্যালার্টের মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা থাকবে না বন্ধ থাকবে এ নিয়ে দ্বিধায় রয়েছেন ছাত্রছাত্রী ও তাদের অভিভাবকরা।

শিক্ষা প্রশাসন সংশ্লিষ্টরা বলছেন, তাপপ্রবাহ অব্যাহত থাকলেও শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি আর বাড়বে না। আবহাওয়া পরিস্থিতির উন্নয়ন না হলে শিক্ষার্থীদের জন্য নির্দেশনা আসতে পারে অনলাইন ক্লাসের। শিক্ষকরা শিক্ষাপ্রতিষ্ঠানে উপস্থিত হয়ে বা বাসায় থেকে অনলাইনে ক্লাস নেবেন- এমন নির্দেশনা দেওয়া হতে পারে।

এদিকে, প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের আগের মতো ছুটি চান না অভিভাবকদের একটি অংশও। অভিভাবক ঐক্য ফোরামের সভাপতি মো. জিয়াউল কবির দুলু গতকাল সংবাদ মাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে জানান, আগামী ২৭ এপ্রিল পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকলেও দেশের বিভিন্ন জেলায় অতি তীব্র তাপপ্রবাহ বহমান রয়েছে। এসব এলাকায় স্বাস্থ্য মন্ত্রণালয় আরও এক সপ্তাহ শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার পরামর্শ দিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এ অবস্থার পরিপ্রেক্ষিতে অভিভাবকরা শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষা বিবেচনায় অনলাইন মাধ্যমে শিক্ষা কার্যক্রম পরিচালনার অনুরোধ জানাচ্ছে। অনলাইনে শ্রেণি কার্যক্রম পরিচালনা হলে তা শিক্ষার ঘাটতি পূরণে অনেকটাই সহায়ক হবে।

জানতে চাইলে মাউশির পরিচালক (মাধ্যমিক) অধ্যাপক সৈয়দ জাফর আলী দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, শ্রেণি কার্যক্রম একবারে বন্ধ না রেখে অনলাইন ক্লাস কিংবা, অ্যাসাইনমেন্টের মাধ্যমে কীভাবে শিক্ষার্থীদের পড়ালেখার ভেতর রাখা যায়, সেই চিন্তা করছে অধিদপ্তর। তবে অনলাইন ক্লাসের ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানান তিনি।

আগামী ২৬ এপ্রিল শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী জেনেভা থেকে দেশে ফিরবেন। তখন এ সিদ্ধান্ত চূড়ান্ত হতে পারে বলে জানান এই কর্মকর্তা।

অবশ্য দেশের একাধিক বিশ্ববিদ্যালয় শুরু থেকে অনলাইন ক্লাসে রয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন মেডিকেল কলেজ, তিন বেসরকারি বিশ্ববিদ্যালয়ে অনলাইন ক্লাস চলছে। স্বাস্থ্যমন্ত্রী এক অনুষ্ঠানে অংশ নিয়ে তাপপ্রবাহ চলমান থাকায় শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি আরও বাড়ানোর সুপারিশ করবেন বলে জানিয়েছেন।

কাতারে ফের হামলা হলে ইরানের প্রধান গ্যাসক্ষেত্র উড়িয়ে দেয়া …
  • ১৯ মার্চ ২০২৬
জাতীয় দলের প্রধান নির্বাচক হাবিবুল বাশার, সহকারী নির্বাচক ন…
  • ১৯ মার্চ ২০২৬
ঈদ যাত্রায় সড়কে-নৌপথে মৃত্যুর মিছিল
  • ১৯ মার্চ ২০২৬
`আগে ঈদের মাঠে যাওয়াও ছিল এক ধরনের নির্মল আনন্দ'
  • ১৯ মার্চ ২০২৬
দেড় বছরে দুজন ভাই পেয়েছি, দুই প্রোভিসিকে রাবির সাবেক ভিসি
  • ১৯ মার্চ ২০২৬
দুই টাকায় ৫০০ পরিবারকে শিক্ষার্থী সহযোগিতা সংগঠনের ঈদ উপহার
  • ১৯ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence