মা হওয়ার ৩ দিন পর এসএসসি পরীক্ষা দিতে এসে অসুস্থ

১৮ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:৪৯ PM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ১১:০৪ AM

© সংগৃহীত

মা হওয়ার তিন দিন পর তিন দিনের শিশুসন্তান নিয়ে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে বৃষ্টি আক্তার নামের এক শিক্ষার্থী।  রোববার কলমাকান্দা সরকারি কলেজ কেন্দ্রে বৃষ্টি পরীক্ষা দিতে যায়। সন্তানকে সে বাইরে এক আত্মীয় কোলে রেখে যায়। তবে পরীক্ষা শেষ হওয়ার আগেই বৃষ্টি অসুস্থ হয়ে পড়ে। তখন তাকে নেওয়া হয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। সে বর্তমানে চিকিৎসাধীন রয়েছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, দেড় বছর আগে কলমাকান্দা উপজেলা সদরের ঘোষপাড়া এলাকার বৃষ্টি আক্তারের (১৬) সঙ্গে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার টেকেরঘাট এলাকার মো. শাহজাহান মিয়ার সঙ্গে বিয়ে হয়। তখন সে কলমাকান্দা পাইলট সরকারি উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির বিজ্ঞান শাখার ছাত্রী ছিল। বিয়ের পর সে অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। গত বৃহস্পতিবার এসএসসি পরীক্ষা শুরু হলে সে কলমাকান্দা সরকারি কলেজ কেন্দ্রে পরীক্ষায় অংশ নেয়। প্রথম পরীক্ষা শেষে তার প্রসব বেদনা ওঠে। পরে নেত্রকোনা শহরে একটি বেসরকারি ক্লিনিকে অস্ত্রোপচারের মাধ্যমে ছেলে সন্তানের জন্ম দেয় সে।

আজ সকালে বাংলা দ্বিতীয়পত্র পরীক্ষায় অংশ নিতে বৃষ্টি ওই ক্লিনিক থেকে পরীক্ষা হলে যায়। হলের বাইরে এক আত্মীয়ের কাছে তার সন্তান ছিল। পরীক্ষা শুরুর দুই ঘণ্টা পর সে অসুস্থ হয়ে যায়। পরে তাকে নিয়ে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. আবদুল্লাহ আল মামুন জানান, ওই শিশুর মাকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। অপ্রাপ্ত বয়সে সন্তান হওয়া ও অস্ত্রোপচার করার পর বিশ্রাম না নেওয়ায় এ সমস্যা হয়েছে।

সোহরাওয়ার্দী কলেজ ছাত্রশিবিরের সভাপতি হলেন রাজিব, সেক্রেটার…
  • ৩১ মার্চ ২০২৬
বিশ্বকাপে খেলবে ইরান, নিশ্চিত করলেন ফিফা সভাপতি
  • ৩১ মার্চ ২০২৬
অনলাইন ক্লাসের খবরের প্রতিবাদ শিবিরের
  • ৩১ মার্চ ২০২৬
গাঁজা চাষ ও বিক্রির অভিযোগে বৃদ্ধ গ্রেফতার, বিপুল মাদক উদ্ধ…
  • ৩১ মার্চ ২০২৬
ভিসির সঙ্গে ডাকসু নেতাদের সাক্ষাৎ, সিট বরাদ্দে নীতিমালাসহ ১…
  • ৩১ মার্চ ২০২৬
বাড়ি থেকে বের করে দিতে বৃদ্ধাকে নির্যাতনের অভিযোগ
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence