পরীক্ষা দিতে না পারায় অধ্যক্ষের বিরুদ্ধে শিক্ষার্থীদের থানায় অভিযোগ

১৬ ফেব্রুয়ারি ২০২৪, ০৭:৫১ PM , আপডেট: ১০ আগস্ট ২০২৫, ০৯:৫০ AM
ভুক্তভোগী পরীক্ষার্থীরা ও অভিযুক্ত অধ্যক্ষ মো: রুহুল আমিন

ভুক্তভোগী পরীক্ষার্থীরা ও অভিযুক্ত অধ্যক্ষ মো: রুহুল আমিন © সংগৃহীত

ভোলার লালমোহনে চলমান দাখিল পরীক্ষায় অংশগ্রহণ করতে না পারায় নিজ প্রতিষ্ঠানের অধ্যক্ষের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন তিন পরীক্ষার্থী। বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) রাতে উপজেলার করিমগঞ্জ সিনিয়র আলিম মাদ্রাসার অধ্যক্ষ মো: রুহুল আমিনের বিরুদ্ধে প্রতারণার দায়ে এ অভিযোগ করেন তারই প্রতিষ্ঠানের তিন শিক্ষার্থী। তারা হলেন, সুমাইয়া, জান্নাত ও সোনিয়া।

শিক্ষার্থীরা জানায়, তারা করিমগঞ্জ সিনিয়র আলিম মাদ্রাসা থেকে এবারের দাখিল পরীক্ষার্থী। পরীক্ষা দিতে মাদ্রাসার অধ্যক্ষের চাহিদামতো রেজিস্ট্রেশন, ফরম ফিলাপ ও প্রবেশপত্রের ফি দিলেও তাদের নামে কিছুই তৈরি করা হয়নি। বৃহস্পতিবার এসএসসি ও সমমান পরীক্ষার প্রথমদিনে ওই শিক্ষার্থীদের হাতে অন্য তিন শিক্ষার্থীর রেজিস্ট্রেশন ও প্রবেশপত্র দিয়ে পরীক্ষায় বসতে কেন্দ্রে পাঠান অধ্যক্ষ।

 কিন্তু অন্যের নামে পরীক্ষায় বসলে প্রক্সি হবে এবং ধরা পড়লে জেল-জরিমানা হবে, এমন শঙ্কায় কেন্দ্রে ঢোকেননি ওই শিক্ষার্থীরা। পরে পরীক্ষা দিতে না পারায় ক্ষোভ ও অধ্যক্ষের দ্বার প্রতারণার শিকার হয়ে থানার দ্বারস্থ হন সুমাইয়া, জান্নাত ও সোনিয়া।

অভিযোগের বিষয়ে জানতে করিমগঞ্জ সিনিয়র আলিম মাদ্রাসার অধ্যক্ষ মো: রুহুল আমিনের মুঠোফোনে একাধিকবার কল করলেও তা বন্ধ পাওয়া যায়।

 অভিযোগের বিষয়টি নিশ্চিত করে লালমোহন থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো: এনায়েত হোসেন বলেন, অধ্যক্ষের বিরুদ্ধে লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্তাধীন রয়েছে।

লন্ডনে তারেক রহমানকে ‘ট্রফি’ দিয়ে নির্বাচনের তারিখ নিয়ে আসে…
  • ০৭ এপ্রিল ২০২৬
মুক্তি পেয়ে যা বললেন জামায়াতের নারী কর্মী সাওদা সুমি
  • ০৭ এপ্রিল ২০২৬
বাংলাদেশ ইনস্টিটিউট অব ক্যাপিটাল মার্কেটে চাকরি, পদ ৬, আবেদ…
  • ০৭ এপ্রিল ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমান যশোর আসছেন ২৭ এপ্রিল
  • ০৭ এপ্রিল ২০২৬
সাবেক স্পিকার শিরীন শারমিনকে দুই দিনের রিমান্ডের আবেদন ডিবি…
  • ০৭ এপ্রিল ২০২৬
৫টার মধ্যে বজ্রসহ ঝড়-বৃষ্টি হতে পারে পাঁচ জেলায় 
  • ০৭ এপ্রিল ২০২৬
close