এসএসসি পরীক্ষার আগে দিন সড়কে প্রাণ গেল পরীক্ষার্থীর

১৪ ফেব্রুয়ারি ২০২৪, ১০:১২ PM , আপডেট: ১০ আগস্ট ২০২৫, ০৯:৫২ AM
নিহত ফেরদৌস মিয়া

নিহত ফেরদৌস মিয়া © সংগৃহীত

ব্রা‏হ্মণবাড়িয়ার কসবায় ট্রাকের ধাক্কায় ফেরদৌস মিয়া (১৬) নামের এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে। বুধবার (১৪ ফেব্রুয়ারি) সকালে কসবা-আখাউড়া আঞ্চলিক সড়কের বিনাউটি ইউনিয়নের চাপিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফেরদৌস পৌর শহরের চড়নাল গ্রামের হামদু মিয়ার ছেলে। সে কসবা সরকারি উচ্চ বিদ্যালয়ের ব্যবসা শিক্ষা শাখা থেকে এবার এসএসসি পরীক্ষার্থী ছিল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে কসবা-আখাউড়া আঞ্চলিক সড়ক দিয়ে ফেরদৌস মোটরসাইকেলযোগে এক আত্মীয়ের বাড়িতে যাচ্ছিল। পথে চাপিয়া এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে ছিটকে রাস্তার পাশে পড়ে যায়। এসময় দ্রুতগামী ট্রাকটি চলে যায়। স্থানীয়রা আহত ফেরদৌসকে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের পরিবারের কোনো অভিযোগ নেই। তাই মরদেহ তারা বাড়িতে নিয়ে গেছেন।

বিশ্বকাপে খেলবে ইরান, নিশ্চিত করলেন ফিফা সভাপতি
  • ৩১ মার্চ ২০২৬
অনলাইন ক্লাসের খবরের প্রতিবাদ শিবিরের
  • ৩১ মার্চ ২০২৬
গাঁজা চাষ ও বিক্রির অভিযোগে বৃদ্ধ গ্রেফতার, বিপুল মাদক উদ্ধ…
  • ৩১ মার্চ ২০২৬
ভিসির সঙ্গে ডাকসু নেতাদের সাক্ষাৎ, সিট বরাদ্দে নীতিমালাসহ ১…
  • ৩১ মার্চ ২০২৬
বাড়ি থেকে বের করে দিতে বৃদ্ধাকে নির্যাতনের অভিযোগ
  • ৩১ মার্চ ২০২৬
‘শান্তির পৃথিবীতে সাগর তুই একাই থাক’ বলে দুই শিশুপুত্র নিয়ে…
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence