নটরডেম কলেজের ছাত্রাবাস থেকে শিক্ষার্থীর লাশ উদ্ধার

৩১ জানুয়ারি ২০২৪, ১০:৩৬ AM , আপডেট: ১০ আগস্ট ২০২৫, ১১:৫৩ AM
ময়মনসিংহ নটরডেম কলেজ

ময়মনসিংহ নটরডেম কলেজ

ময়মনসিংহ নটরডেম কলেজের ছাত্রাবাস থেকে ইমতিয়াজ গালিব রিদম (১৭) নামের এক শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (৩০ জানুয়ারি) নটরডেম কলেজের নাবিল ছাত্রাবাসে তার নিজ কক্ষে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার এসআই আশরাফুল আলম। ইমতিয়াজ গালিব রিদম পাবনা জেলার চাটমোহর উপজেলার রফিকুল ইসলামের ছেলে। তিনি নটরডেম কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিলেন।

এসআই আশরাফুল বলেন, ইমতিয়াজ গালিব রিদম ছুটি শেষে মঙ্গলবার দুপুরে কলেজে ফিরে ছাত্রাবাসে ওঠেন। বিকেলের দিকে তিনি তার রুমের দরজা আটকে ফ্যানের সঙ্গে মাফলার পেঁচিয়ে আত্মহত্যা করেন। বেশ কিছুক্ষণ চলে গেলেও দরজা না খোলায় সহপাঠীরা তাকে ডাকাডাকি করেন। তবে কোনো সাড়াশব্দ না পেয়ে দরজা ভেঙে রিদমকে ফ্যানের সঙ্গে ঝুলে থাকতে দেখেন তারা। পরে সহপাঠীরাই তাকে সন্ধ্যার পর ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এসআই আশরাফুল আরও বলেন, লাশ মর্গে আছে। তার স্বজনদের খবর দেওয়া হয়েছে। তিনি কলেজে ছিলেন না। আজই ছুটি শেষে কলেজে ফিরেছেন। তার স্বজনরা এলেই আত্মহত্যার কারণ জানা যেতে পারে।

স্কুল, কলেজ-মাদ্রাসা ও বিশ্ববিদ্যালয়ে শিক্ষাবৃত্তি দ্বিগুণ …
  • ১৭ এপ্রিল ২০২৬
রুয়েটে স্কুল শিক্ষার্থীদের নিয়ে এআই টেক কার্নিভাল অনুষ্ঠিত
  • ১৭ এপ্রিল ২০২৬
আলোর মুখ দেখেনি তদন্ত প্রতিবেদন, বিএনপির এক নেতাসহ ছাত্রদলে…
  • ১৭ এপ্রিল ২০২৬
রাজধানীতে শিক্ষিকাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা
  • ১৭ এপ্রিল ২০২৬
বোরো মৌসুমে তেল সংকটে চরম ভোগান্তিতে কৃষকরা
  • ১৭ এপ্রিল ২০২৬
বছর আগে যার রিকশা ভাড়া ছিল না, পরের বছর সে ঢাকাতে ফ্ল্যাট ক…
  • ১৭ এপ্রিল ২০২৬