এসএসসি পরীক্ষা দেওয়া হল না তিন বন্ধুর

০৯ নভেম্বর ২০২৩, ১১:১৯ AM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ১২:৩৪ PM
নিহত তিন জনের মধ্যে দু’জন

নিহত তিন জনের মধ্যে দু’জন © সংগৃহীত

পাবনার ঈশ্বরদীতে ইঞ্জিনচালিত গাড়ি করিমন-মটরসাইকেল সংঘর্ষের ঘটনায় একে একে তিন বন্ধুর মৃত্যু হল। সর্বশেষ স্কুলছাত্র বিশাল হোসেনের (১৫) মৃত্যু হয়। বুধবার (৮ নভেম্বর) দিনগত রাত ২টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এর আগে তার দুই বন্ধু মিতুল হোসেন (১৫) ও সিয়াম সরদার (১৫) মারা যান। বিশাল হোসেন উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের খয়েরবাড়ি গ্রামের বাচ্চু হোসেনের ছেলে। তারা তিনজনই ঈশ্বরদী সরকারি ভোকেশনাল টেক্সটাইল ইনস্টিটিউটের দশম শ্রেণির ছাত্র ছিল। ২০২৪ সালে এসএসসি পরীক্ষা দেওয়ার কথা ছিল।

আরও পড়ুন: পরীক্ষা দিতে গিয়ে প্রাণ হারালো স্কুলছাত্র

ইনস্টিটিউটের সুপারিনটেনডেন্ট রফিকুল ইসলাম জানান, গতকাল রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিশালে মৃত্যু হয়। একে একে তিন ছাত্রের মৃত্যুর খবর শুনতে হলো। এর চেয়ে কষ্ট আর কি হতে পারে।

জানা যায়, গত ৬ নভেম্বর সকাল সাড়ে ৯টার দিকে তিন বন্ধু মোটরসাইকেলে করে সরকারি ভোকেশনাল ইনস্টিটিউটে দশম শ্রেণির নির্বাচনী পরীক্ষা দেওয়ার উদ্দেশ্যে যাচ্ছিল। পথে ঈশ্বরদী-পাবনা মহাসড়কের বহরপুর নামক স্থানে একটি ইঞ্জিনচালিত গাড়ি করিমন মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মিতুল হোসেনের মৃত্যু। সিয়াম সরদার ও বিশাল হোসেনকে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৬ নভেম্বর রাত ১২টার দিকে সিয়াম সরদার মারা যায়।

সোহরাওয়ার্দী কলেজ ছাত্রশিবিরের সভাপতি হলেন রাজিব, সেক্রেটার…
  • ৩১ মার্চ ২০২৬
বিশ্বকাপে খেলবে ইরান, নিশ্চিত করলেন ফিফা সভাপতি
  • ৩১ মার্চ ২০২৬
অনলাইন ক্লাসের খবরের প্রতিবাদ শিবিরের
  • ৩১ মার্চ ২০২৬
গাঁজা চাষ ও বিক্রির অভিযোগে বৃদ্ধ গ্রেফতার, বিপুল মাদক উদ্ধ…
  • ৩১ মার্চ ২০২৬
ভিসির সঙ্গে ডাকসু নেতাদের সাক্ষাৎ, সিট বরাদ্দে নীতিমালাসহ ১…
  • ৩১ মার্চ ২০২৬
বাড়ি থেকে বের করে দিতে বৃদ্ধাকে নির্যাতনের অভিযোগ
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence